Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘তেল নেই’ সাইনবোর্ডের আড়ালে গোপন মজুত: উদ্ধার ২৮ হাজার লিটার
    অপরাধ

    ‘তেল নেই’ সাইনবোর্ডের আড়ালে গোপন মজুত: উদ্ধার ২৮ হাজার লিটার

    কাজি হেলালমার্চ 28, 2026Updated:মার্চ 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাম্পে ‘তেল নেই’ লেখা ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুতের প্রমাণ মিলেছে ফরিদপুরে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ফিলিং স্টেশন থেকে মোট প্রায় ২৮ হাজার লিটার জ্বালানি পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। আজ শনিবার (২৮ মার্চ) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।

    অভিযানে দেখা যায়, হোসেন ফিলিং স্টেশনে ‘পেট্রোল নেই’ লিখে পাম্প বন্ধ রাখা হয়েছে। কিন্তু ভেতরে তল্লাশি করে পাওয়া যায় প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল। অর্থাৎ পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে জ্বালানি বিক্রি করা হচ্ছিল না। এ অনিয়মের প্রমাণ পাওয়ায় পাম্পটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই এলাকায় অবস্থিত রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছিল, পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মজুত যাচাই করে দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে।

    পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন বিক্রি পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের জ্বালানি সরবরাহ বন্ধ রেখে মজুত করে রাখার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নির্বাচন ২০২৬: ৭০ শতাংশ অপরাধ এখনও বিচারের বাইরে

    মার্চ 28, 2026
    অপরাধ

    বাউফলে তরমুজবাহী ট্রলার ছিনতাইয়ের অভিযোগে খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

    মার্চ 27, 2026
    অপরাধ

    মানবপাচার: গোয়েন্দা তদন্তে উঠে এসেছে যেসব প্রভাবশালীদের নাম

    মার্চ 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.