Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বিদ্যুৎ বাণিজ্য: বছরে কোটি টাকার লোকসান
    অপরাধ

    রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বিদ্যুৎ বাণিজ্য: বছরে কোটি টাকার লোকসান

    কাজি হেলালএপ্রিল 1, 2026Updated:এপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ভাসমান দোকানে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিশাল নেটওয়ার্ক। বছরের পর বছর ধরে চলা এই অবৈধ বাণিজ্যের কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

    সরেজমিনে দেখা গেছে, নগরীর ত্রিশ গোডাউন, বেলসপার্ক, হাতেম আলী চৌমাথা, বিবির পুকুরপাড়, মুক্তিযোদ্ধা পার্ক এবং সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গারপাড়সহ অন্তত ডজনখানেক এলাকায় কয়েকশ অবৈধ বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে।

    ত্রিশ গোডাউনে প্রায় ২০০ ভাসমান দোকানে অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ করেন সাবেক এক কাউন্সিলরের স্বজন পরিচয়ে সিনহা ও বাপ্পি। হাতেম আলী চৌমাথা এলাকায় ১২৩টি দোকানে সংযোগ দিয়েছেন ইমন ও সাদ্দাম, যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। বেলসপার্কে প্রায় ১৫০ দোকান থেকে দীর্ঘদিন ধরে মাসে লাখ লাখ টাকা আদায় করছে সালেক ও কুট্টি নামে দুই ব্যক্তি।

    স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ভাসমান দোকান থেকে মাসে ২ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এই অর্থের একটি অংশ বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কাছেও পৌঁছে। কেডিসি এলাকার বাসিন্দা রিপন তালুকদার বলেন, “একটি বৈধ মিটার নিতে যেখানে হোল্ডিং নম্বরসহ নানা কাগজ লাগে, সেখানে স্থাপনা ছাড়া কীভাবে মিটার দেওয়া হয়—এটাই প্রশ্ন।” চৌমাথা এলাকার বাসিন্দা শামিমের ভাষ্য, “আগে এক দলের লোকজন এই বাণিজ্য চালাত, এখন আরেক দল নিয়ন্ত্রণ করছে। কিন্তু পদ্ধতি একই রয়ে গেছে।”

    অভিযোগের বিষয়ে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চলছে। তবে এসব কাজে স্থায়ী কর্মচারীরা নয়, চুক্তিভিত্তিক কর্মীরা বেশি জড়িত বলে তিনি দাবি করেন।

    অন্যদিকে, কীভাবে হোল্ডিং নম্বর ছাড়া মিটার দেওয়া হয়েছে—সে বিষয়ে ওজোপাডিকোর আরেক কর্মকর্তা মনুজুল কুমার স্বর্ণকার জানান, বিষয়টি তার জানা নেই। তবে দ্রুত অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে সিটি করপোরেশন নিজেই অভিযান চালাবে।”



    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    পাচারকৃত অর্থে বেনজীরদের বিলাসবহুল জীবনযাপন

    এপ্রিল 1, 2026
    অপরাধ

    করোনা প্রকল্পে কোটি কোটি লুট: দুদকের অনুসন্ধানে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন

    মার্চ 31, 2026
    অপরাধ

    ভারতে বাংলাদেশি অর্থের অদৃশ্য প্রবাহ—বৈধ-অবৈধ পথে যাচ্ছে কোটি কোটি টাকা

    মার্চ 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.