Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় ৫ জনের সাজা
    অপরাধ

    শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় ৫ জনের সাজা

    কাজি হেলালএপ্রিল 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর কামরাঙ্গীরচরে সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার চাঞ্চল্যকর মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক—যাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মো. রমজান ও সাদ্দাম-কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    রায়ে আরও প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দিতে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করা যাবে।

    মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ৬ মে শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গুরুতরভাবে আহত করা হয়, যাতে তাকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পরবর্তীতে শিশুটির মা মামলা দায়ের করেন এবং র‍্যাবের তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ ঘটনায় আদালত দুইজন আসামিকে বেকসুর খালাসও দিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    জঙ্গল সলিমপুর: উন্নয়নের পথে অদৃশ্য দেয়াল তৈরি করছে কারা?

    জুন 14, 2026
    অপরাধ

    এআই ট্রাফিক মামলার নামে নতুন প্রতারণা

    জুন 13, 2026
    অপরাধ

    চিকিৎসা খাতে ব্যবসার ছায়া—ডাক্তারদের ঘিরে ওষুধ কোম্পানির লোভনীয় প্রস্তাব

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.