Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় !
    অপরাধ

    বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় !

    কাজি হেলালএপ্রিল 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণকে ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার, নিম্নমানের নির্মাণসামগ্রী প্রয়োগ এবং এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে  এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজে ঢালাই দেওয়ার ছবি ভাইরাল হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে অতিসম্প্রতি ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দৈর্ঘ্য ও প্রায় সাড়ে ৫ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়।

    তবে অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী ৫ ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে প্রায় ১ ফুট পরপর রড ব্যবহার করা হয়েছে। পর্যাপ্ত রড না থাকায় পরবর্তীতে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয়েছে। ঢালাইয়ের সময় স্থানীয় বাসিন্দারা অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার সামান্য কিছু রড এনে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এমনকি সিমেন্ট কম পড়লে স্থানীয়দের কাছ থেকেই ৫ ব্যাগ সিমেন্ট সংগ্রহ করে কাজ শেষ করা হয়।

    ভুক্তভোগী হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লার অভিযোগ, ব্রিজটির প্রকৃত দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও মাত্র ৪৫ ফুট নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    ইউপি সদস্য সোহেল মোল্লা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাঁশ ব্যবহার করা হয়েছে ব্রিজের মূল কাঠামোর বাইরে এবং এটি স্থানীয়দের উদ্যোগে করা হয়েছে।

    রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণের জন্য প্রথমে দেড় লাখ টাকা এবং পরে আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। অন্যদিকে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এলজিইডি বিভাগকে না জানিয়ে ব্রিজের ঢালাই দেওয়া নিয়মবহির্ভূত। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছেন। এ বিষয়ে তিনি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    এই ঘটনাকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলায়. ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে ব্রিজ পুনর্নির্মাণ করা হোক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর, এসআইসহ তিনজন প্রত্যাহার

    জুন 13, 2026
    অপরাধ

    চিকিৎসা খাতে ব্যবসার ছায়া—ডাক্তারদের ঘিরে ওষুধ কোম্পানির লোভনীয় প্রস্তাব

    জুন 10, 2026
    অপরাধ

    ঢাকার শহরজুড়ে ১৩৮৭ ছিনতাইকারী—কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা?

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.