Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পানি শোধনাগারে সিইও’র দুম্বা-ছাগলের খামার, পাহারায় বেতনভুক্ত কর্মচারী
    অপরাধ

    পানি শোধনাগারে সিইও’র দুম্বা-ছাগলের খামার, পাহারায় বেতনভুক্ত কর্মচারী

    কাজি হেলালএপ্রিল 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত রূপাতলী ও বেলতলা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) এক যুগেও চালু হয়নি। তবে এই সুযোগে রূপাতলী প্লান্টের ভেতরে দুম্বা ও ছাগলের বিশাল ব্যক্তিগত খামার গড়ে তুলেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারী। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত খামার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

    খোঁজ নিয়ে জানা গেছে, খামারের পশুর জন্য বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করা হয়েছে। খামার দেখভাল করার জন্য বিসিসির পরিচ্ছন্ন শাখার দুই কর্মীকে সেখানে নিযুক্ত করা হয়। চিকিৎসার দায়িত্ব পালন করেন বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডা. রবিউল ইসলাম। অর্থাৎ সিইওর ব্যক্তিগত এ খামারের সব ব্যয় বহন হয় বিসিসি থেকে।

    এক বছর আগে খামার স্থাপন হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলছিল। বিসিসির প্রশাসক পদে আমলা (বিভাগীয় কমিশনার) নিযুক্ত থাকায় দাপুটে সিইওর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কেউ সাহস পায়নি। এক মাস আগে প্রশাসক নিযুক্ত হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। বুধবার দুপুরে রূপাতলী প্লান্ট পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। তখন সেখানে ১০টি দুম্বা, ১৫টি ছাগল ও একটি গরু দেখতে পান। এ সময় উপস্থিত কর্মচারীরা শিরিনকে জানান, পশুগুলোর মালিক বিসিসির সিইও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসক পানি শোধনাগার পরিদর্শনে যাবেন, এটা আগেই জানতে পেরেছিলেন সিইও। এ কারণে মঙ্গলবার গভীর রাতে কয়েকটা দুম্বা ট্রাকে করে জামালপুর জেলায় তার গ্রামের বাড়িতে পাঠিয়েছেন।

    বিসিসির একাধিক সূত্র জানিয়েছে, রূপাতলী পানি শোধনাগারের জায়গাতে বিসিসির সিইও প্রায় এক বছর আগে খামার স্থাপন করেছেন। সেখানে দুম্বা ও বড় জাতের ছাগল (রাম ছাগল)সহ মোট ২৮টি পশু পালন করা হয়। এজন্য প্রকল্পের দুটি স্থানে বিদেশি জাতের ঘাসের বড় দুটি বাগান করেছেন। দুটি শেড স্থাপন করা হয়েছে। পশুর দেখভালের জন্য বিসিসির দুজন পরিচ্ছন্নকর্মী মো. মেহেদি ও ইব্রাহিমকে নিযুক্ত করা হয়েছে গত ডিসেম্বর মাসে। দৈনিক মজুরিতে নিযুক্ত প্রত্যেক শ্রমিকের মাসের বেতন ১৯ হাজার ৫০০ টাকা। বিসিসির ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম নিয়মিত খামারের পশুর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে গত সপ্তাহেও একটি দুম্বার অন্ত্রোপচার করেছেন ডাক্তার রবিউল।

    সিইওর ব্যক্তিগত খামারে বিসিসির শ্রমিক নিয়োগ প্রসঙ্গে বিসিসির পরিচ্ছন্নতা শাখার প্রধান মো. ইউসুফ সাংবাদিকদের জানান, রূপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের অভ্যন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিইও গত ডিসেম্বর মাসে সেখানে দুজন শ্রমিক নিয়োগের আদেশ দেন। তিনি সে অনুযায়ী দুজন শ্রমিক নিযুক্ত করেছেন। এর বেশি কিছু তিনি জানেন না। বিসিসির পশু চিকিৎসক রবিউল বলেন, সিইও যে খামার করেছে সেটা অস্থায়ী। সিইওর অনুরোধে মাঝেমধ্যে তিনি সেখানে গিয়ে পশুর চিকিৎসা দিতেন। একজন চিকিৎসক হিসেবে যে কোনো পশুর সেবা দেওয়া তার নৈতিক দায়িত্ব। তিনি সেটাই করেছেন।

    বিসিসির সিইও রেজাউল বারী প্লান্টের মধ্যে পশুর খামার গড়ে তোলা প্রসঙ্গে বলেন, এটা বেলতলার প্লান্টেও আছে। দুই জায়গাতেই তার অর্থায়নে এ ধরনের খামার রয়েছে। এ ব্যাপারে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, রক্ষণাবেক্ষণ শেষে শীঘ্রই বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু হতে পারে। প্লান্টের পতিত জমিতে হাঁস, মুরগি, গরু, ছাগল যার খামারই থাকুক না কেন দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। বিসিসির জমিতে সিইও ব্যক্তিগত পশুর খামার করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিইও করপোরেশনের কর্মকর্তা। আর ওটা সরকারি জায়গা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    অক্সিজেন মাস্ক খুলে নিল দালাল, মারা গেল মুমূর্ষু শিশু

    মে 12, 2026
    অপরাধ

    উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভনে সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা

    মে 12, 2026
    অর্থনীতি

    ইস্টার্ন ক্যাবলসের ৮৯১ কোটি টাকার সম্পদের হিসাবে গরমিল

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.