Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের কোদালের কোপে কৃষক নিহত, গ্রেপ্তার ২
    অপরাধ

    জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের কোদালের কোপে কৃষক নিহত, গ্রেপ্তার ২

    ইভান মাহমুদনভেম্বর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে এক কৃষককে আহত করে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    নিহত কৃষকের নাম হাফিজার রহমান। তিনি দালালপাড়া গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে দালালপাড়া গ্রামের দুলাল হোসেন, আহাদুল ইসলাম, শহিদুল ইসলাম ও রশিদুল ইসলামের সঙ্গে হাফিজার রহমানের বিরোধ চলছিল। রোববার দুপুরে দুলাল হোসেন তার তিন ভাইসহ আরও কয়েকজন মিলে বিরোধপূর্ণ ওই জমিতে চাষ দিচ্ছিলেন। খবর পেয়ে হাফিজার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দেন। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়।

    স্থানীয় লোকজন গুরুতর আহত হাফিজারকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঐ কৃষক মারা যান।

    হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় সোমবার সকালে রশিদুল ইসলাম এবং সৌখিন হোসেন নামে দুইজনকে গেপ্তার করা হয়েছে। তারা একই গ্রামের বাসিন্দা ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স চাই

    মার্চ 2, 2026
    অপরাধ

    শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ছায়া, ৯৭৩ প্রতিষ্ঠান অনিয়মের শিকার

    মার্চ 2, 2026
    অপরাধ

    আদালত প্রাঙ্গণে পুলিশের ঘোষ নেয়ার অভিযোগ

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.