Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দারুস সালামে ৭ বছর আগে বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর মামলায় ১৩ খালাস
    অপরাধ

    দারুস সালামে ৭ বছর আগে বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর মামলায় ১৩ খালাস

    এফ. আর. ইমরানNovember 21, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর দারুস সালাম এলাকায় সাত বছর আগে বিস্ফোরণে সাতজনের মৃত্যুর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার ১৩ আসামি খালাস পেয়েছে। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় দেন।

    সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালে মিরপুরে দারুস সালাম এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাখার ঘটনার মামলা থেকে ১৩ আসামিকে খালাস দিয়েছে আদালত।

    মামলার এজাহারে র‍্যাব বলেছিল, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম থানার কমলপ্রভা নামের একটি বাসা থেকে মীর আকরামুল করিম ওরফে আবদুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই সন্তানসহ সাতজনের মরদেহ উদ্ধার করে র‍্যাব।

    এ ঘটনায় র‍্যাবের তৎকালীন কর্মকর্তা নায়েক সুবেদার হারুন অর রশীদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর মামলা করেন।

    মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ মার্চ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন র‍্যাবের তৎকালীন সহকারী পরিচালক উনু মং। র‍্যাবের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের বিরুদ্ধে দারুসসালামের কমলপ্রভার বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্র মজুত রেখে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রাজধানীতে মাসে ২০০ কোটি টাকার চাঁদাবাজির রাজত্ব

    February 7, 2026
    অপরাধ

    ব্যাংকঋণ বকেয়া রেখেই কারামুক্ত শীর্ষ কর্মকর্তারা

    February 7, 2026
    অপরাধ

    ১৬৬ কোটি টাকার সরকারি প্রকল্পে নথি জালিয়াতি করে মেয়াদ বৃদ্ধি

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.