Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কক্সবাজারে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলের থানায় আত্মসমর্পণ
    অপরাধ

    কক্সবাজারে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলের থানায় আত্মসমর্পণ

    এফ. আর. ইমরাননভেম্বর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী।

    কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন।

    তিনি বলেন, ঘটনার সময় আবিদ ও তার মা বাড়িতে ছিলেন। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ। তিনি চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছেন। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আবিদ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বলেন, দীর্ঘদিন ধরে আবিদ মাদকাসক্ত। প্রায় সময় নেশার টাকা জোগাড়ের জন্য মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে আবিদ।

    কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চট্টগ্রামের অপরাধ জগতের কলকাঠি নাড়ছে কারা?

    জুন 23, 2026
    অপরাধ

    ত্রাণের আড়ালে কয়েক কোটি টাকার পণ্য পাচারচেষ্টা, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

    জুন 23, 2026
    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ৭ শতাধিক বেসামরিক নিহত

    আন্তর্জাতিক জুন 23, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.