Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজশাহীতে দু’টি হিমাগার অভিযানে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ
    অপরাধ

    রাজশাহীতে দু’টি হিমাগার অভিযানে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ

    এফ. আর. ইমরানডিসেম্বর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহীর পবার রহমান হিমাগার থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে সেই আলু বিক্রি করা হয়। এ আলু কেনা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

    পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানায়, জব্দ করা আলুর ক্রেতারা প্রতি কেজি ৩৯ টাকা দরে কিনে খুচরা বাজারে ভোক্তাদের কাছে প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করবে। এর দুদিন আগে পবা উপজেলার দুটি হিমাগার থেকে ১৯৫৭ বস্তা আলু জব্দ করে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের ভাষ্য, গত মৌসুমে মজুতদাররা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দরে কিনে প্রায় ৮৫ লাখ বস্তা আলু হিমাগারে রেখেছেন। স্টোরেজে রাখার জন্য খরচ হয় বস্তাপ্রতি ১৮০ টাকা থেকে ৩৪০ টাকা।

    গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর), পবা উপজেলার রহমান হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র মতে জানা যায় যে, গত ৩০ নভেম্বরের পর হিমাগারে আলু রাখা যাবে না- এই সরকারি আদেশ বাস্তবায়নে পবার খিদিরপুরের রহমান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করা হয়। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি আলু ৩৯ টাকা দরে বিক্রি করা হয়। এসময় স্বল্পমূল্যে আলু কেনা নিয়ে ক্রেতাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ত্রাণের আড়ালে কয়েক কোটি টাকার পণ্য পাচারচেষ্টা, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

    জুন 23, 2026
    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.