Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগ
    অপরাধ

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে দুর্নীতির অভিযোগ

    সিভি ডেস্কডিসেম্বর 30, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিমানবন্দর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অন্তত চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার কমিশনের এ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আকতার হোসেন।

    তিনি জানিয়েছেন, প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, অনিয়ম এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো প্রাক্কলিত ৭ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয় ২২ হাজার কোটি টাকায় উন্নীত করা। সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ থেকে আমদানির মিথ্যা তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ। সয়েল টেস্ট ও নকশায় অনিয়ম করে প্রায় ৯০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং প্রকল্পের তিনটি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের মাধ্যমে অর্থ হাতানো।

    এছাড়া দরপত্রে ইউরোপীয় মানের সরঞ্জামাদির উল্লেখ থাকা সত্ত্বেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়মের পাশাপাশি অযৌক্তিক কিছু কাজ করে ১২ কোটি টাকার অপচয়ও ধরা পড়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, একটি সিন্ডিকেটের মাধ্যমে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

    ২০১৭ সালে শেখ হাসিনা সরকারের উদ্যোগে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ হিসেবে প্রদান করে ১৬ হাজার ১৪১ কোটি টাকা এবং বাকি অর্থের যোগান দেয় বাংলাদেশ সরকার। নির্মাণের দায়িত্বে ছিল জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

    ২০২৩ সালের অক্টোবর মাসে থার্ড টার্মিনালের একটি অংশ উদ্বোধন করেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, উদ্বোধনের আগেই প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠে আসে।

    দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পের এসব অভিযোগ তফসিলভুক্ত হওয়ায় কমিশন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ ও সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহে কাজ চলছে।

    এই প্রকল্পটি বাংলাদেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে ধরা হলেও বারবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তা দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুতর প্রশ্ন তুলবে। পাঠক ও নাগরিক সমাজের নজর এখন দুদকের তদন্তের ফলাফলের দিকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.