Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে বিএবি
    অপরাধ

    আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে বিএবি

    ইভান মাহমুদজানুয়ারি 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে বিএবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল দিতে পরিমাণ উল্লেখ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। সংগঠনটি পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মোট ৪ কোটি টাকা অনুদান দিতে চাঁদা নির্ধারণ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে ।

    বিগত সরকারের আমলে তৎকালীন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলো থেকে বিভিন্ন ইস্যুতে চাঁদা আদায় করতেন। এরপর মালিকেরা মিলে সেই অর্থ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়ে আসতেন। বিনিময়ে ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি আইন ও নীতিমালার বিভিন্ন শর্ত থেকে ছাড় পায় বলে অভিযোগ রয়েছে। সে কারণে বিগত সরকারের পতনের পর বিএবি পর্ষদে পরিবর্তন আসে। কিন্তু আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে সংগঠনটি।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ‘বিএবি আগে গণহারে চাঁদাবাজি করে ব্যাংক খাতকে ডুবিয়েছে। নতুন কমিটিও একই কাজ শুরু করলে সেই উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট করা দরকার। জনগণের আমানত নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। যে খাতে সামাজিক দায়বদ্ধতার টাকা খরচ করা যায়, সব ব্যাংক সেই সব খাতেই খরচ করবে। বিএবি এই টাকায় হাত দেওয়ার কেউ না।’

    ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। সরকার বদলের পর নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন বিএবির দুই ভাইস চেয়ারম্যানও ব্যাংকের পরিচালক পদ হারান। তাঁরা হলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ। অপরজন হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

    রাজনৈতিক পটপরিবর্তনের আগে সর্বশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে বিএবি। এ জন্যও ব্যাংকগুলো থেকে চাঁদা তোলা হয়। নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে বিএবি গত ১৫ বছরে বিভিন্ন ইস্যুতে ব্যাংকগুলো থেকে কয়েক হাজার কোটি টাকা তুলেছে বলে জানান ব্যাংকাররা। এ জন্য সরকার বদলের পর এসব টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, দাবি ওঠে নিরীক্ষার।

    জানা যায়, এবার ম্যারাথনের জন্য সর্বনিম্ন পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৫ বছরে তিনি প্রায় আড়াই শ কোটি টাকা চাঁদা দিয়েছেন। সরকার বদলের পর চিঠি পেয়ে কম্বল কিনে জমা দিয়েছেন। ম্যারাথনের জন্য টাকা চেয়ে চিঠি এসেছে। এ সপ্তাহেই তা দেওয়া হবে। এভাবে চাঁদা আদায়ের ফলে ব্যাংকের সিএসআর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

    গত সেপ্টেম্বরে বিএবি নতুন অস্থায়ী (অ্যাডহক) কমিটি গঠন করে। চলতি মাসে তাঁরা পুনর্নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

    ১৯৯৩ সালে বেসরকারি খাতের ৯ ব্যাংকের উদ্যোক্তারা মিলে বিএবি গঠন করেন। ব্যাংকগুলোর চাঁদায় পরিচালিত হয় বিএবির কার্যক্রম। এখন ৩৮টি ব্যাংক বিএবির সদস্য।

    বিএবির ওয়েবসাইটে বলা হয়েছে, বিএবি একটি পরামর্শ সেবা দেওয়া সংগঠন। ব্যাংক খাতের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে বিএবি। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।

    বিএবির নতুন কমিটি আগের চাঁদা আদায়ের বিষয়ে কোনো নিরীক্ষা করেনি বরং আগের ধারাতেই চলছে বলে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ কম্বল ও ম্যারাথনের মতো আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি। গত ১৫ ডিসেম্বর দেওয়া চিঠিতে প্রতিটি ব্যাংকের জন্য কম্বলের পরিমাণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয় যে প্রতিটি কম্বলের ওজন কমপক্ষে ১ হাজার ২০০ গ্রাম হতে হবে।

    বিএবির কমিটিতে যুক্ত একজন ব্যাংক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএবি আগে যে ধারায় চলেছে, এখনো তা থেকে খুব একটা বের হতে পারেনি।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, বিএবির চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদার মাধ্যমে তারা শক্তিশালী হয়ে ওঠে, আইনও পরিবর্তন করে ফেলে। এর ফলে ব্যাংক খাতের করুণ অবস্থা দাঁড়িয়েছে। আইনে সিএসআরের অর্থের যে ব্যবহার হওয়ার কথা, শুধু সেই খাতে ব্যবহার করতে হবে। ব্যাংকগুলো নিজ উদ্যোগে এই অর্থ ব্যবহার করতে পারে।

    দুটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে শীত কিংবা গরম, ঝড় বা বৃষ্টি যেকোনো ইস্যু পেলেই ব্যাংক থেকে চাঁদা তোলা হয়েছে। এতে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) কার্যত শূন্য হয়ে পড়ে। এখনো একই পথে হাঁটছে বিএবি। এতে ব্যাংকগুলোর পক্ষে সত্যিকার সিএসআর কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

    গত দেড় দশকে সরকারের ওপর চাপ তৈরি করে ঋণের ৯ শতাংশ সুদহার নির্ধারণ, পরিচালকদের মেয়াদ বৃদ্ধির জন্য ব্যাংক আইন সংশোধন, বিভিন্ন ঋণ নীতিমালা শিথিল করতে সক্রিয় ভূমিকা রাখা ছাড়া বিএবিকে অন্য কোনো ভূমিকায় খুব একটা দেখা যায়নি।

    ৫ জানুয়ারি আরেক চিঠিতে বিএবির চেয়ারম্যান ব্যাংকগুলোকে জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। সেখানে ৪ কোটি টাকা অনুদান দেওয়া হবে। এ জন্য ব্যাংকগুলোকে টাকার পরিমাণ নির্ধারণ করে ৮ জানুয়ারির মধ্যে বিএবির হিসাবে সেই অর্থ জমা দিতে বলা হয়। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজক কমিটি বিএবিকে যে চিঠি দিয়েছে তাতে মূল স্পনসরের জন্য সর্বোচ্চ চাঁদা চাওয়া হয়েছে ২ কোটি টাকা। ফলে কেন ৪ কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।  সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.