Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিয়ম লঙ্ঘন করেই ২৫০ কোটি টাকার ঋণ ইসলামী ব্যাংকের
    অপরাধ

    নিয়ম লঙ্ঘন করেই ২৫০ কোটি টাকার ঋণ ইসলামী ব্যাংকের

    সিভি ডেস্কজানুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসলামী ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়। তবে এসব পরিবর্তনের পরও ব্যাংকটির ঋণ বিতরণে নতুন অনিয়মের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে এসেছে। বিশেষকরে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংকের পাঁচ কোটি টাকার বেশি ঋণ বিতরণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক। তবে ২০২৩ সালের ১০ ডিসেম্বর ব্যাংকটির নির্বাহী কমিটি ট্রু ফেব্রিক্স লিমিটেডের জন্য ২১০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ৪০ কোটি টাকার ঋণ অনুমোদন করে, যা অনুমোদন ছাড়াই করা হয়।

    তদন্তে দেখা গেছে, এই ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় ব্যাংকিং নিয়ম ভঙ্গ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল জলিলের ভূমিকা সরাসরি দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তদন্তে আরও উঠে আসে, আবদুল জলিল ছয় বছরের বেশি সময় ধরে ট্রু ফেব্রিক্স লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিফিল টেক্সটাইল মিলস লিমিটেডে আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে কাজ করার সময়ই ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ অনুমোদনে ভূমিকা রেখেছেন।

    এ ছাড়া তদন্তে আরও জানা গেছে যে ট্রু ফেব্রিক্স লিমিটেডকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের নির্দেশিকা অনুসরণ করা হয়নি। প্রতিষ্ঠানটির পণ্য সরেজমিনে পরিদর্শন কিংবা ঋণ পরিশোধের সক্ষমতার বিশ্লেষণ ছাড়াই ঋণ মঞ্জুর করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রু ফেব্রিক্স লিমিটেডের ঋণ সীমা লঙ্ঘন করে ১০ কোটি ১৯ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটির প্রধান কার্যালয়ে আবদুল জলিলের জন্য কক্ষ বরাদ্দ দেওয়াও কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আবদুল জলিল তার এক আত্মীয়কে ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন, যা ব্যাংকের স্বার্থবিরোধী।

    ২০২৩ সালের ২৩ ডিসেম্বর ব্যাংকটি ট্রু ফেব্রিক্স লিমিটেডের ঋণ পুনঃতফসিল ও ঋণ অনুমোদন বাতিল করে। তবে ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নতুন ঋণের টাকা তোলার সুযোগ দেওয়া হয়, যা মারাত্মক অনিয়ম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা ফোন ধরেননি।

    অন্যদিকে, আবদুল জলিল জানিয়েছেন, ঋণ অনুমোদনে কোনো অনিয়ম হয়নি এবং এটি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছিল। তার ভাষ্য, “ব্যাংকে প্রতিষ্ঠানটির সুনাম আছে। এটি পুরোনো গ্রাহক। আমরা বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

    বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে আসা এ ধরনের অনিয়ম দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক। যথাযথ আইনি ব্যবস্থা ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা না গেলে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দুর্বল হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.