Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনআরবিসি ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অনিয়ম
    অপরাধ

    এনআরবিসি ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অনিয়ম

    ইভান মাহমুদUpdated:জানুয়ারি 23, 2025জানুয়ারি 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনআরবিসি ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অনিয়ম তদন্তে দুদক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অনিয়মের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও দুই পরিচালকদের বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী, সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরী এবং সাবেক পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন।

    জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন ফরাছত আলী। সেই সুবাদে ব্যাংকটির অনুমোদন পান তার নেতৃত্বে কিছু ব্যবসায়ী। প্রবাসীদের উদ্যোগে গঠিত নতুন এ ব্যাংকে বড় ধরনের অনিয়ম ধরা পড়ায় ২০১৭ সালের ১০ ডিসেম্বর পর্ষদ পুনর্গঠন করা হয়। সে সময় ফরাছত আলীকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়।

    পরিচালকদের স্বাক্ষর জাল করে ঋণ প্রস্তাব অনুমোদন, কেন্দ্রীয় ব্যাংককে মিথ্যা তথ্য প্রদানসহ বেশ কিছু অভিযোগের দীর্ঘ শুনানি শেষে ২০২০ সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ ব্যাংক। এর মধ্যেমে পরবর্তী দুই বছর তিনি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদের জন্য নিষিদ্ধ হন তিনি।

    গত ১৯ জানুয়ারি এ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দুদক। এতে বলা হয়েছে, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী, সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ, হুন্ডির ব্যবসা, ঋণ প্রদানে অনিয়মের মাধ্যমে শত শত কোটি আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত প্রয়োজন।

    দুই সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক আফরোজা হক খানকে। কমিটির কাছে আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাধিক তথ্য প্রদানের জন্য বলা হয়েছে ব্যাংকটিকে। এর মধ্যে রয়েছে ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত পর্ষদ সভার রেজুলেশন ও হাজিরা শিটের সত্যায়িত কপি।

    এছাড়া এজি অ্যাগ্রো, বেগমগঞ্জ ফিড মিলস, স্টাইলিশ গার্মেন্টস, ব্যাংকের উত্তরা শাখার গ্রাহক আজিজসহ আরও দুজনের নামে গৃত ঋণের নথি বিস্তারিত চাওয়া হয়েছে। ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের পরিচালনা পর্ষদের বর্তমান কর্মস্থলসহ বিস্তারিত চাওয়া হয়েছে। এছাড়াও ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে ব্যাংকের মোট মূলধনের পরিমাণ এবং পাঁচজন বড় ঋণগ্রহীতার ঋণের বিবরণ প্রদানের জন্য বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.