Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মকর্তাদের যোগসাজশে দেড় হাজার কোটি টাকা হরিলুট
    অপরাধ

    কর্মকর্তাদের যোগসাজশে দেড় হাজার কোটি টাকা হরিলুট

    ইভান মাহমুদUpdated:মার্চ 19, 2025জানুয়ারি 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর্মকর্তাদের যোগসাজশে দেড় হাজার কোটি টাকা হরিলুট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুটি প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় দেড় হাজার কোটি টাকা ঠিকাদাররা তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষমতা হারানো বিগত সরকারের এমপিরা না থাকলেও, থেমে নেই লুটপাটের রাজত্ব। তাদের ‘স্বার্থ দেখার’ বরাদ্দের প্রকল্প নিয়ে এখনো হরিলুট চলছে। প্রকল্পের বরাদ্দের টাকা নয়ছয় করে কতিপয় কর্মকর্তারদের যোগসাজশে।

    পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের মোট বরাদ্দের ৭২ শতাংশ এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। বাকি টাকাও ছাড় করার আবদার আসছে। দুটি প্রকল্পের মোট বরাদ্ধ সাত হাজার ৬০৯ কোটি টাকা।

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকপাড়া মাদরাসাসংলগ্ন নতুন জামে মসজিদ নির্মাণে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও কয়েকটি খুঁটি বসিয়েই ৩০ লাখ টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে যে পরিমাণ কাজ করা হয়েছে, তার আর্থিক মূল্য ৫-১০ লাখ টাকার বেশি হবে না বলে দাবি করছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক।

    অন্যদিকে কাজের ঠিকাদার বাদশা বলছেন, শুধু মসজিদের গ্রেডবিম ও এর ওপর কলাম পর্যন্ত করে দেওয়ার কথা ছিল। ৩০ লাখ টাকা পর্যন্ত বিল পাওয়া গেছে। বাকি বিল পেতে ডিসি অফিসে এখনো যোগাযোগ চলছে।

    এমপিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা দেয় বিগত সরকার। এমপিদের নামে নেওয়া দুই প্রকল্প থেকে প্রত্যেক এমপির এলাকায় উন্নয়নের নামে ২৬ কোটি টাকা করে দেওয়া হয়। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ এমপিই পলাতক, কিছু জেলে। অথচ সেই এমপি প্রকল্প থেকে দ্রুত বরাদ্দের চেয়ে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার তোড়জোড় চলছে।

    পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এমপিদের জন্য নেওয়া ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (তৃতীয় পর্যায়) ও সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ এই দুই প্রকল্পে চলতি অর্থবছরে ৮৭৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে দুই প্রকল্পে ৫৪৮ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে এক হাজার ৪২৩ কোটি টাকা চাওয়া হয়েছে।

    এদিকে চলতি অর্থবছরের বরাদ্দের ৭২ শতাংশ টাকাই ছয় মাসে তুলে নেওয়া হয়েছে এবং বাকি টাকাও দ্রুত ছাড়ের আবদার করা হয়েছে। এদিকে টাকা ছাড়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সম্মতির পর কার্যক্রম বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন, এই প্রকল্পগুলোর লক্ষ্য জনসাধারণের তহবিলের অপচয়, যা বর্তমান সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আন্দোলনের পর সরকার পালিয়ে গেছে এবং সংসদ সদস্যরাও এখন পলাতক। এই প্রেক্ষাপটে এই সংসদ সদস্যদের জন্য শুরু করা রাজনৈতিক প্রকল্পগুলো চলতে দেওয়া যাবে না।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মকর্তা বলেন, এমপি প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় বরাদ্দের সর্বোচ্চ ৩০ থেকে ৪০ শতাংশ টাকার কাজ হয়। ঠিকাদার এমপির কাছের লোক হওয়ায় বাকি টাকা এমপি ও ঠিকাদার ভাগ করে খান। এখন এমপিরা নেই, তাহলে সেই টাকা কার পকেটে যাচ্ছে সেটাই দেখার।

    সংশ্লিষ্টরা বলছেন, ‘এমপি প্রকল্প’ হিসেবে পরিচিত দুটি প্রকল্পের অধীনে স্থানীয় এমপিরা তাঁদের পছন্দের ভিত্তিতে বিভিন্ন কাজ নির্ধারণ করে থাকেন, যেগুলোর উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে একক কর্তৃত্ব থাকায় এই দুই প্রকল্পের আওতায় এমপিরা নিজেদের বাড়ির রাস্তা ও অন্যান্য অবকাঠামো প্রাধান্য দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় স্কিম নির্ধারণ করে থাকেন। আবার ছোট বরাদ্দের কাজে ওপেন টেন্ডারের সুযোগ না থাকায় এসব কাজও পেয়ে থাকেন এমপিদের কাছের লোকজন। খবরদারির কোনো কর্তৃপক্ষ না থাকায় এসব ঠিকাদার ঠিকমতো কাজ না করেই টাকা উঠিয়ে নিয়ে যান, যার আর্থিক সুবিধা পেয়ে আসছেন এমপিরাও।

    এই বিতর্কিত প্রকল্পে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রায় এক হাজার ৪২৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ, যা বছরের শুরুতে ছিল ৮৭৫ কোটি টাকা। এ হিসাবে বিতর্কিত প্রকল্পটিতে মূল বরাদ্দের তুলনায় প্রায় ৫৪৮ কোটি টাকা বা ৬২.৬৩ শতাংশ বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার আগে যে প্রকল্পগুলো বন্ধ করা উচিত ছিল, তার মধ্যে এই দুটি বিতর্কিত এমপি প্রজেক্ট অন্যতম। তা ছাড়া হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার পর বিনা ভোটের এমপিদের প্রায় সবাই হয় পলাতক, নয়তো জেলখানায় রয়েছেন। এ অবস্থায় এমপি প্রজেক্টের টাকা কোথায় যাচ্ছে, এ বিষয়েও প্রশ্ন অনেকের।

    বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের প্রকল্পগুলো পূর্ববর্তী সরকারের এমপিদের ব্যক্তিগত লাভ, জনগণের তহবিল অপচয় এবং তাদের সহযোগীদের সমৃদ্ধ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য সাধন করে না। এই দুটি প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।

    সূত্র মতে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২০২২ সালের জুন মাসে এক হাজার ৮২ কোটি টাকা ব্যয় ধরে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ অনুমোদন দেওয়া হয়। আগামী বছরের জুনের মধ্যে মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের মতো সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পের মেয়াদে সিটি করপোরেশনের বাইরের এলাকার প্রতিটি সংসদীয় আসনের এমপির জন্য প্রায় তিন কোটি ৫৭ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ৩২১টি অবকাঠামো উন্নয়নের কথা ছিল, যার প্রতিটির জন্য গড়ে পাঁচ লাখ ৮০ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়।

    অন্যদিকে ২০২০ সালে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (তৃতীয় পর্যায়) প্রকল্প অনুমোদন পায়, যার আনুমানিক ব্যয় ছয় হাজার ৪৭৭ কোটি টাকা। এই প্রকল্পে ছয় হাজার ৩২১ কোটি টাকা গ্রামীণ রাস্তা, সেতু ও কালভার্ট মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়। সিটি করপোরেশনের বাইরের ২৮০টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের (এমপি) তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য চার বছরে গড়ে ২২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন।

    মূলত জুলাই ২০২০ থেকে জুন ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও, প্রকল্পের সময়সীমা এখন জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার সংশোধিত মোট ব্যয় ছয় হাজার ৫২৭ কোটি টাকা, যা মূল বরাদ্দের চেয়ে দশমিক ৭৭ শতাংশ বেশি।

    এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর, প্রতিটি এমপি তাঁদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছিলেন। প্রকল্পটির আওতায় ২০১০ সালের মার্চ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত চার হাজার ৯৯২ কোটি টাকা ব্যয় করা হয়।

    বিএনপিসহ তৎকালীন প্রধান বিরোধী দলের বর্জনের মধ্যেও ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত ২০১৪ সালের নির্বাচনের পর ২০১৫ সালে অনুমোদিত ছয় হাজার ৭৬ কোটি টাকার আরেকটি প্রকল্প থেকে সংসদ সদস্যরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার জন্য অতিরিক্ত ২০ কোটি টাকা পেয়েছিলেন।

    গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (তৃতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্পগু পরিচালক মোহাম্মদ রুহুল আমিন খান বলেন, পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিটি সরকারের বর্তমান মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় চার হাজার ৫০০টি স্কিমের কাজ সম্পন্ন হয়েছে এবং আরো ছয় হাজার ৮০০টির কাজ চলমান রয়েছে। চলমান স্কিমগুলোর কাজ শেষ করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য থেকে জানা যায়, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গত ডিসেম্বর পর্যন্ত এলজিইডি ৪৯২ কোটি টাকা ব্যয় করেছে, যা অর্থবছরের জন্য মোট বরাদ্দের প্রায় ৭২ শতাংশ। এ সময়ে ৩৩৮ কোটি টাকা ব্যয়ের অর্ধ-বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে এর পরিমাণ প্রায় ৪৬ শতাংশ বেশি।

    স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগ এবং প্রগ্রামিং বিভাগে দুটি চিঠি পাঠিয়েছে, যাতে অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সম্পূর্ণ বরাদ্দ ছাড় করার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে স্থানীয় সরকার বিভাগ সংশোধিত এডিপির অধীনে মোট এক হাজার ২০৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে আরেকটি চিঠি পাঠিয়েছে, যা মূল বরাদ্দের চেয়ে ৭৮.২২ শতাংশ বেশি।

    অন্যদিকে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ছয় মাসে ১৩২ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা ২০০ কোটি টাকা বরাদ্দের ৬৬ শতাংশ। সংশোধিত এডিপিতে এই প্রকল্পের জন্য ২২০ কোটি টাকা চাওয়া হয়েছে, যা মূল বরাদ্দের চেয়ে ১০ শতাংশ বেশি।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে সংসদ সদস্যদের সুবিধার্থে পরিকল্পিত প্রকল্পগুলো অনুমোদন করে জনসাধারণের তহবিলের অপব্যবহার করে আসছে। এসব প্রকল্পে ন্যায্যতার অভাব দেখা যায়। কারণ এগুলো মূলত সড়ক উন্নয়নে সংসদ সদস্যদের স্বার্থ রক্ষা করে অথবা দুর্নীতির মাধ্যমে তাদের সহযোগীদের লাভবান হতে দেয়, যার ফলে জনসাধারণের খুব কম বা কোনো লাভ হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.