Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা লুটপাটের অভিযোগ
    অপরাধ

    বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা লুটপাটের অভিযোগ

    হাসিব উজ জামানজানুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লুটপাটের অভিযোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিনটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারটি মামলা দায়ের করেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।

    সোমবার (২৭ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। চারটি মামলায় মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

    প্রথম মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ (থার্ড টার্মিনাল) প্রকল্পের কাজে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে, যেখানে স্থানীয় ঠিকাদার এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে বেআইনিভাবে সম্পৃক্ত করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে ১৩ হাজার কোটি টাকার প্রাক্কলন প্রকল্পটি পরবর্তীতে বেড়ে ২১ হাজার কোটি টাকায় উন্নীত হয়। প্রকল্পের ব্যয় বৃদ্ধি, ক্রয় প্রক্রিয়া লঙ্ঘন এবং পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ প্রদানের মাধ্যমে বেআইনিভাবে অর্থ আত্মসাৎ করা হয়।

    দ্বিতীয় মামলায় রাডার স্থাপনের কাজের নামে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের “রাডার উইথ সিএনএস–এটিএম” প্রকল্পে ব্যয় করা হয় ৭৩০ কোটি টাকা। এখানেও একইভাবে এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে বেআইনিভাবে কার্যাদেশ প্রদান করা হয়। তদন্তে উঠে আসে, প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বিধি লঙ্ঘনের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

    কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। প্রকল্পে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও স্থানীয় ঠিকাদার এরোনেস ইন্টারন্যাশনালের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অর্থ লোপাট করা হয়। এ প্রকল্পে ১৫০০ কোটি টাকার অনিয়মের তথ্যও উঠে এসেছে।

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পে ২১২ কোটি টাকার অগ্রিম বিল আত্মসাতের অভিযোগে দায়ের করা চতুর্থ মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, প্রকল্পের কাজ সম্পন্ন না করেই অগ্রিম বিল ছাড় করা হয়। পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল কাজ বন্ধ করে আত্মগোপনে যায়।

    চারটি মামলায় আসামিদের বিরুদ্ধে প্রচলিত ক্রয় প্রক্রিয়া লঙ্ঘন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, আর্থিক অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় এবং বেআইনিভাবে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে স্থানীয় ঠিকাদারদের বেআইনিভাবে কার্যাদেশ প্রদান এবং প্রশাসনিক বিধি-বিধান লঙ্ঘন করে অর্থ আত্মসাত করেছেন।

    আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১২০/১৬১/১৬৩/১৬৪/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে এই দুর্নীতির ঘটনাগুলো দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংকটের বিষয়টি সামনে নিয়ে এসেছে। দুর্নীতির এই অভিযোগগুলো প্রমাণিত হলে তা রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.