Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকার পরিবর্তনের সাথে সাথে স্বদেশ প্রপার্টিজের মালিকানায় পরিবর্তন
    অপরাধ

    সরকার পরিবর্তনের সাথে সাথে স্বদেশ প্রপার্টিজের মালিকানায় পরিবর্তন

    হাসিব উজ জামানFebruary 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকার পরিবর্তনের সাথে সাথে স্বদেশ প্রপার্টিজের মালিকানায় পরিবর্তন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বদেশ প্রপার্টিজের কয়েক হাজার কোটি টাকা মূল্যের আবাসন খাতের কোম্পানি। গত বছরের ৫ আগস্টে সরকার পতনের পর স্বদেশ প্রপার্টিজের মালিকানা সাবেক আওয়ামী সংসদ সদস্য (এমপি) ওয়াকিল উদ্দিনের থেকে বিএনপি নেতা এম এ কাইয়ুমের কাছে হস্তান্তর হয়েছে। গত সেপ্টেম্বরে হয় এ হাতবদল।

    ওয়াকিল উদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে বেশ কয়েকটি মামলা রয়েছে, বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। রাজনৈতিক প্রতিপত্তি হারালেও কোম্পানিতে এখনো তার বিপুল শেয়ার রয়ে গেছে, ফলে পালিয়ে থাকা অবস্থাতেও তিনি এর সুবিধাভোগী হচ্ছেন কিনা– এমন প্রশ্নের উদ্রেক হচ্ছে।

    এদিকে স্বদেশ প্রপার্টিজের বিরুদ্ধে সরকারি খাস জমি ও ফ্লাড ফ্লো জোনের জমি দখলের অভিযোগ আছে। কার্যক্রম বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নোটিশ দেওয়ার পরেও, নতুন মালিকানার অধীনে তা চলমান রয়েছে। স্বদেশ প্রপার্টিজের বর্তমান পরিচালক ও কাইয়ুমের ছেলে নাভিদ তানভিন অনন্ত দাবি করেন, কোম্পানির শুরু থেকেই জড়িত ছিলেন তার বাবা। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জোর করে তাকে বের করে দেন ওয়াকিল উদ্দিন।

    তবে কোম্পানির নথিপত্রে এটি গঠনের সময় কাইয়ুমের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে পাওয়া কাগজপত্র বলছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে স্বদেশ প্রপার্টিজ নামের এই কোম্পানিটি নিবন্ধন পায়। ওয়াকিল উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক, এবং তার দুই ছেলে– মো. ফরসাদ উদ্দিন ও মো. রিয়াসাদ উদ্দিন ছিলেন পরিচালকদের মধ্যে। কিন্তু, সেসময় এম এ কাইইয়ুমের সম্পৃক্ততার কোনো রেকর্ড পাওয়া যায়নি।

    আরজেএসসির রেকর্ডে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বরে স্বদেশ প্রপার্টিজের মালিকানা পরিবর্তনের আবেদন দাখিল করা হয় সংস্থাটির কাছে। ১ অক্টোবর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান এমএ কাইয়ুম, এবং পরিচালক হন তার ছেলে– নাদিদ তানভিন অনন্ত। ওয়াকিল উদ্দিন ও তার দুই ছেলে মো. ফরসাদ উদ্দিন ও মো. রিয়াসাদ উদ্দিন ছিলেন এখনো কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। কোম্পানির ২০ লাখ শেয়ারের মধ্যে— তাদের নামে এখনো প্রায় ১০ লাখ শেয়ার রয়েছে।

    স্বদেশ প্রপার্টিজ লিমিটেড প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন- ২০০০ ও রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ লঙ্ঘন করায় গত ১২ ডিসেম্বর নোটিশ দেয় রাজউক। কিন্তু সরেজমিনে দেখা যায়, খাস জমি, ফ্লাড-ফ্লো জোন, বন্য এলাকা ও জলধারা ভরাটের কাজ এখনো চলছে।

    রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ‘স্বর্ণালী আবাসন প্রকল্প রাজউকের অনুমতি নেয়নি স্বদেশ প্রপার্টিজ লিমিটেড। এজন্য তাদের কার্যক্রম স্থগিত করে নোটিশের মাধ্যমে জবাব চাওয়া হয়।’

    রাজধানীর খিলক্ষেত এলাকায় ৩০০ ফিট সড়কের পাশে প্রায় ২৫০ বিঘা জমির ওপর গড়ে ওঠা স্বদেশ প্রপার্টিজের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পটি আইন লংঘন করে খাস জমি, জলাধার, বন-এলাকা ও ফ্লাড-ফ্লো জোন দখল করে গড়ে ওঠেছে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজধানীর মাদানী এভিনিউ এলাকায় ১০০ ফুট সড়কের পাশে গড়ে তেলা সানভ্যালি আবাসন প্রকল্পে ৩,৩০০ বিঘা সম্পত্তির মধ্যে বিশাল পরিমাণ সরকারি খাস জমি ও জলাধার রয়েছে বলে জানিয়েছে রাজউক।

    আগে আওয়ামী সরকারের সময়ে এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলেও– ওয়াকিল উদ্দিনের রাজনৈতিক প্রভাবের কারণে বাস্তবায়ন করতে পারেনি রাজউক। কিন্তু এখন কোম্পানির মালিকানা বিএনপি নেতা এম এ কাইয়ুমের কাছে হস্তান্তর হওয়ায়, তার প্রভাবে কোনো ব্যস্থা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাজউক কর্মকর্তারা। প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের নেতার মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকার অভিযোগ

    আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শাসক দলের পরিবর্তনের প্রেক্ষাপটে, নিজদের অধিপত্য ধরে রাখতে আওযামী লীগ নেতা ওয়াকিল উদ্দিন ও বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুম মিলেমিশে বিভিন্ন ব্যবসা করেন। এছাড়াও গুলশান, বাড্ডা ও রামপুরা এলাকায় তাদের আধিপত্য ধরে রাখেন।’

    তিনি আরও বলেন, ‘এখন এই ব্যবসা টিকে রাখতে ও নিজের উপার্জন সচল রাখতে কাইয়ুমকে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়েছেন পলাতক ওয়াকিল উদ্দিন। ব্যবসা ও প্রকল্প আগে যেরকম চলেছে, এখনও সেভাবেই চলছে।’ কোম্পানির নতুন পরিচালক নাভিদ তানভিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

    নতুন পরিচালক নাভিদ তানভিন বলেন, ‘আমরা আওয়ামী লীগের সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের আবাসন ব্যবসার হাল ধরেছি— এটি ভিত্তিহীন কথা। কারণ এই কোম্পানির শুরু থেকেই আমার বাবা এম এ কাইয়ুম জড়িত ছিলেন। কিন্তু, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোম্পানি থেকে আমাদেরকে বের করে দেয় ওয়াকিল উদ্দিন। এখন পটপরিবর্তনের পর আমার বাবা দেশে ফিরেছেন, এবং আইনগত দিকগুলো মোকাবিলা করতে পারছেন। ফলে এখন কোম্পানির দায়িত্ব ফিরে পেয়েছি আমরা।’

    স্বদেশ প্রপার্টিজকে রাজউক যে নোটিশ দিয়েছে, সে বিষয়ে নাভিদ তানভিন বলেন, ‘কার্যক্রম বন্ধের নোটিশ দেয়ার পর আমরা অফিসিয়ালি (আনুষ্ঠানিকভাবে) উত্তর দিয়েছি। এখানে রাজউকের আর কিছু করার নেই। আমরা বৈধভাবেই ব্যবসা করছি।’ এদিকে একাধিকবার চেষ্টা করেও এম এ কাইয়ুমের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। সূত্র: বিজনেস স্টান্ডার্ড

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রাজধানীতে মাসে ২০০ কোটি টাকার চাঁদাবাজির রাজত্ব

    February 7, 2026
    অপরাধ

    ব্যাংকঋণ বকেয়া রেখেই কারামুক্ত শীর্ষ কর্মকর্তারা

    February 7, 2026
    অপরাধ

    ১৬৬ কোটি টাকার সরকারি প্রকল্পে নথি জালিয়াতি করে মেয়াদ বৃদ্ধি

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.