Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতে বিচারাধীন রেইসের দুই তদন্ত কার্যক্রম প্রত্যাহার বিএসইসির
    অপরাধ

    আদালতে বিচারাধীন রেইসের দুই তদন্ত কার্যক্রম প্রত্যাহার বিএসইসির

    ইভান মাহমুদফেব্রুয়ারি 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গত বছরের জুন ও জুলাইয়ে দুটি তদন্ত কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছিল।

    কমিশনের এ উদ্যোগের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয় বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল। সম্প্রতি এ দুই তদন্ত কার্যক্রমসংক্রান্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্মকর্তারা জানিয়েছেন, আদালতে বিচারাধীন থাকায় এসব আদেশ প্রত্যাহার করা হয়েছে।

    বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত তদন্ত কার্যক্রমের আদেশ প্রত্যাহারে একটি নতুন আদেশ জারি করা হয় ১৩ ফেব্রুয়ারি। এতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুন ও ৪ জুলাই বিএসইসির জারি করা তদন্তসংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

    গত বছরের ২৪ জুন জারি করা তদন্তসংক্রান্ত আদেশটি ছিল বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলের ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ডের বিও হিসাব স্থগিত করাসংক্রান্ত। এ আদেশে বলা হয়েছিল, হেফাজতকারীর অনুমোদনের বাইরে রেইস ম্যানেজমেন্ট বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলে তাদের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিপরীতে ধারণ করা শেয়ার লেনদেন করছে। রেইসের কার্যক্রম তদারকির জন্য বিএসইসি গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে এ তথ্য মিলেছে। এ কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষায় এসব বিও হিসাব স্থগিত করা হয়েছে।

    গত বছরের ৪ জুলাই বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছিল, রেইস নিজেদের ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকলের মাধ্যমেও লেনদেন করা হয়েছে, যেটি রেইসের ব্যবস্থাপনাধীন ফান্ড। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল বা এ-জাতীয় নামে রেইসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটে লেনদেন স্থগিত করে বিএসইসি।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন থাকার কারণে আইনি মতামতের ভিত্তিতে কমিশন তদন্তসংক্রান্ত আদেশ দুটি প্রত্যাহার করে নিয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.