Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা বিএসইসির জরিমানা
    অপরাধ

    ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা বিএসইসির জরিমানা

    ইভান মাহমুদফেব্রুয়ারি 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারদর কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে গত জানুয়ারিতে আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করেছে।

    এর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা রয়েছেন। আরোপিত জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

    এর আগে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত বছরের ডিসেম্বরে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা এবং নভেম্বরে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩১ কোটি টাকা জরিমানা করেছিল বিএসইসি।

    বিএসইসির তথ্যানুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন তদন্ত করা হয়। এ সময়ে শেয়ারটির দর ৬৮ টাকা ২০ পয়সা থেকে প্রায় ৬৯ শতাংশ বেড়ে ১১৫ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। নাবিল ফিড মিলস লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড ও কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এ সময়ে ওরিয়ন ফার্মার উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনের মাধ্যমে এর দর বাড়াতে ভূমিকা রেখেছেন। তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মো. আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ ও নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ডিএসইর পক্ষ থেকে ২০২১ সালের ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর সময়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন তদন্ত করা হয়। এ সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ৮০ পয়সা থেকে প্রায় ৬১ শতাংশ বেড়ে ৩৮ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী এবং সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনের মাধ্যমে এর দর বাড়াতে ভূমিকা রেখেছেন। এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে হিরু ও তার সহযোগীদের জরিমানা করেছে বিএসইসি।

    এর মধ্যে মো. আবুল খায়ের হিরুকে ২ কোটি ৩০ লাখ, তার পিতা আবুল কালাম মাতবরকে ৪ কোটি ১৫ লাখ, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ, তার বোন কনিকা আফরোজকে ১ লাখ, তার মা আলেয়া বেগমকে ১ লাখ, তার ভাই সাজিদ মাতবর ও মোহাম্মদ বশিরকে ১ লাখ করে ২ লাখ এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ লিমিটেডকে ১২ লাখ ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। সব মিলিয়ে হিরু ও তার সহযোগীদের ৬ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.