Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানে পন্যে ভেজাল রুখতে ৩টি ভ্রাম্যমান আদালত বসাবে বিএসটিআই
    অপরাধ

    রমজানে পন্যে ভেজাল রুখতে ৩টি ভ্রাম্যমান আদালত বসাবে বিএসটিআই

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রমজান মাসে পন্যে ভেজাল রুখতে বিএসটিআই দিনে ৩টি ভ্রাম্যমান আদালত।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র মাহে রমজান মাসে পণ্যে ভেজাল রুখতে ঢাকায় দিনে ৩টি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিএসটিআই, এমনটাই জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

    আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

    শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে সারা বছর নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিএসটিআই। তবে পবিত্র রমজান মাসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, রমজান মাসে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় সাপ্তাহিক বন্ধের দিনসহ প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় বিএসটিআইয়ের জেলা, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অক্টোবর ২০২৪ থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করেছে ৩৮২টি। মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে ৬১৫টি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা। সার্ভিল্যান্সের সংখ্যা ৬৯৯। সার্ভিল্যান্সের মাধ্যমে মামলা করা হয়েছে ২৩টি। পেট্রলপাম্পের ইউনিট সিলগালা করা হয়েছে ১ হাজার ৩৯২টি। তিনি বলেন ভেজাল মুক্ত করার জন্য ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.