Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কালাইয়া হাটের ইজারা মূল্য দ্বিগুণের বেশি
    অপরাধ

    কালাইয়া হাটের ইজারা মূল্য দ্বিগুণের বেশি

    ইভান মাহমুদমার্চ 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কালাইয়া হাটের ইজারা মূল্য দ্বিগুণের বেশি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দর হাটের ইজারা মূল্য এবার দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য ইজারা মূল্য নির্ধারিত হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। এর সঙ্গে ২৫ শতাংশ ভ্যাট যুক্ত করলে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় পৌনে ৫ কোটি টাকা।

    এবারের ইজারাদার নির্বাচিত হয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী ইকবাল আহম্মেদ মিয়া, যাঁর বাবা আব্দুল হালিম মিয়া স্থানীয় কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এর আগের বছর এই হাটের ইজারা মূল্য ছিল ১ কোটি ৫৫ লাখ টাকা, আর তার আগের বছর ছিল ১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। সেই সময় ইজারাদার ছিলেন কালাইয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লা।

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কালাইয়া হাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়। হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আগের ইজারাদারের কাছ থেকে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহম্মেদ (তুহিন) হাটের ইজারা কিনে নিয়ে খাজনা উত্তোলনের দায়িত্ব গ্রহণ করেন। এ নিয়ে বিএনপির মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নতুন ইজারাদার ইকবাল আহম্মেদ বর্তমানে খাজনা উত্তোলনের দায়িত্বে থাকা বিএনপি নেতা জসিম আহম্মেদের বড় ভাই।

    গত বৃহস্পতিবার হাটের ইজারা নিয়ে বিএনপির তিন পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। তবে পুলিশি নিরাপত্তা থাকায় বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এবারের ইজারার জন্য পাঁচজন দরপত্র জমা দিয়েছিলেন যাঁরা সবাই বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।

    ঐতিহ্যবাহী কালাইয়া হাটের গুরুত্ব ২০০ বছরের বেশি পুরোনো কালাইয়া হাটে প্রতি সোমবার বিশাল গবাদিপশু ও ধানের হাট বসে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন। হাটটি প্রতিদিনই কার্যকর থাকে যেখানে তাজা মাছ ও সবজি পাওয়া যায়। এ হাট এলাকায় রয়েছে একাধিক ব্যাংক, নৌ পুলিশ ফাঁড়ি, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি ডিগ্রি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কামিল মাদ্রাসা।

    ইজারা মূল্য বৃদ্ধি নিয়ে মতামতনাম প্রকাশ না করার শর্তে এক সাবেক ইজারাদার বলেন, “বর্তমান ইজারা মূল্য এত বেশি যে এতে লাভের সম্ভাবনা কম। তবে যিনি ইজারা নিয়েছেন তাঁর পরিবার বিত্তশালী। তাঁরা হয়তো ব্যবসায়ীদের সঙ্গে ভালো ব্যবহার করলে লোকসান এড়াতে পারবেন।”

    নতুন ইজারাদার ইকবাল আহম্মেদের এক স্বজনের মতে, “যদি অন্য কেউ ইজারা নিত তাহলে আমরা সামাজিকভাবে ছোট হয়ে যেতাম। পরিবারের সম্মান রক্ষার জন্যই এই উচ্চমূল্যে ইজারা নেওয়া হয়েছে কোনো লাভের আশায় নয়।”

    মহাজনপট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূরুল আমিন বলেন, “ইজারা মূল্য বেশি হলেও নতুন ইজারাদার এবং তাঁর পরিবার কখনো মানুষের ক্ষতির কারণ হননি। আমরা আশা করি, তাঁরা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে ভালো আচরণ করবেন যাতে হাটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে।”

    ইজারাদার ইকবাল আহম্মেদ মিয়া বলেন, “মানুষ আমাদের প্রতি যে আস্থা রাখে তা যেন নষ্ট না হয় সে দিকটি আমরা নিশ্চিত করব। কোনো অবস্থাতেই অন্যায় বা জুলুম করা হবে না। হাটের ক্রেতা-বিক্রেতারাই এর প্রাণ, তাঁদের স্বার্থই আমাদের অগ্রাধিকার।”

    প্রশাসনের বক্তব্যবাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ দরদাতাকে ইজারাদার নির্বাচিত করা হয়েছে। আশা করি, সরকারি নিয়ম মেনেই খাজনা আদায় করা হবে। হাটের উন্নয়নেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.