Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় দুদকের অভিযান
    অপরাধ

    ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় দুদকের অভিযান

    ইভান মাহমুদমার্চ 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় দুদকের অভিযান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় তাঁর বাসভবনে অভিযান চালিয়ে এ অর্থ উদ্ধার করা হয়।

    আজ রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। উদ্ধার হওয়া এই টাকা ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

    এ ঘটনার আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। পাশাপাশি তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং তাঁদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসার হিসাবও স্থগিত করা হয়।

    দুদকের এ অভিযান ও অর্থ জব্দের ঘটনায় সাইফুল আলম বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.