Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আর্টিফিশিয়াল লেদারের অনুমোদনে বিপুল রাজস্ব ফাঁকি!
    অপরাধ

    আর্টিফিশিয়াল লেদারের অনুমোদনে বিপুল রাজস্ব ফাঁকি!

    হাসিব উজ জামানমার্চ 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আর্টিফিশিয়াল লেদারের অনুমোদনে বিপুল রাজস্ব ফাঁকি!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে বেল্ট তৈরিতে ব্যবহৃত আর্টিফিশিয়াল লেদারের কাঁচামালের অনুমোদনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বেল্ট তৈরির জন্য সাধারণত ৩০০ থেকে ৪০০ জিএসএম (গ্রাম স্কয়ার মিটার) আর্টিফিশিয়াল লেদারের প্রয়োজন হয় কিন্তু বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠান ইউপিতে প্রায় তিন হাজার জিএসএমের কাঁচামাল দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে উঠে এসেছে যে, এই অস্বাভাবিক অনুমোদনের মাধ্যমে রাজস্ব হারানো হচ্ছে। বন্ডেড প্রতিষ্ঠানগুলো এই কাঁচামাল আমদানি করে অতিরিক্ত সুবিধা পাচ্ছে এবং তা খোলাবাজারে বিক্রি করা হতে পারে।

    কাস্টমস গোয়েন্দার অনুসন্ধানে ১০টি বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল যাচাই করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে, এসব প্রতিষ্ঠানে প্রায় ২১৫ কোটি টাকার রাজস্ব অনিয়ম হয়েছে। প্রতিষ্ঠানগুলো ইউপিতে অস্বাভাবিক কাঁচামাল অনুমোদন নেয়ার মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাস্টমস বন্ড কমিশনারেটগুলোকে আরও সতর্ক হতে হবে। যাতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।

    ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, এই ১০টি বন্ডেড প্রতিষ্ঠান এক হাজার ১৪২টি বিল অব এন্ট্রির মাধ্যমে বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি করেছে। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আমদানি করেছে লক্ষাধিক কেজি আর্টিফিশিয়াল লেদার৷ যার সম্ভাব্য জড়িত রাজস্ব ২১৫ কোটি ৭৯ লাখ টাকার মতো। এই প্রতিষ্ঠানগুলো তাদের ইউপির হিসাব ও সহগে কারচুপির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

    এই পরিস্থিতিতে, কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ বন্ড কমিশনারেটগুলোকে আরো যাচাই-বাছাই করে ইউপি প্রদান করতে অনুরোধ জানিয়েছে। এছাড়া এসব প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রমও নিবিড় তদারকির আওতায় রাখতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত জিএসএম অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো রাজস্ব ফাঁকি দেয় বা বাজারে বিক্রি করে দেয়, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এমন অনিয়ম রোধ করতে কাস্টমস বন্ড কমিশনারেটের আরও কঠোর মনিটরিং প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.