Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রংপুর সিটি করপোরেশনে নাগরিক সেবা প্রাপ্তিতে ভোগান্তির চিত্র
    অপরাধ

    রংপুর সিটি করপোরেশনে নাগরিক সেবা প্রাপ্তিতে ভোগান্তির চিত্র

    সিভি ডেস্কমার্চ 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

    রংপুর সিটি করপোরেশনে নাগরিক সেবা নিতে গিয়ে মানুষজন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। দিনের পর দিন নগরভবনে ঘুরেও প্রশাসক না থাকায় এবং নানা জটিলতায় তারা ফিরে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয় তালাবদ্ধ থাকে। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা তাদের দাপ্তরিক কাজের চাপে নাগরিকদের সময় দিতে পারছেন না।

    রংপুর সিটি করপোরেশন ২০৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এখানে মোট ৩৩টি ওয়ার্ড আছে। ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার বাসিন্দা শওকত আলী গত বুধবার দুপুরে নাগরিক সনদ নিতে সিটি করপোরেশনে আসেন। ফরম কিনে রিকশা ভাড়া করে তাকে পুলিশ কমিশনারের কার্যালয়ে যেতে হয়। তার ওয়ার্ডের নাগরিক সেবার দায়িত্বে রয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর তিনি সনদ হাতে পান।

    ২৫ নম্বর ওয়ার্ডের কামাল কাছনার হোসনে আরা বেগমের কিছু জরুরি কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন ছিল। তার ওয়ার্ডের দায়িত্বে ছিলেন এলজিইডির উপপরিচালক। তিনি তিন দিন ঘুরেও কাগজপত্র সত্যায়িত করতে পারেননি। কারণ ওই কর্মকর্তা অন্য কাজে অফিসের বাইরে ছিলেন।

    ২০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা। গুড়াতিপাড়ার বাসিন্দা শোভন মিয়া জন্মনিবন্ধনের জন্য সিটি করপোরেশনে গিয়েছিলেন। সেখান থেকে ফরম নিয়ে রিকশা ভাড়া দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিন ঘণ্টা বসে থাকার পর তার কাজ সম্পন্ন হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ৫ আগস্টের পর রংপুর সিটি করপোরেশনের মেয়রসহ ৩৩টি ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনারকে প্রশাসক ও বিভিন্ন দপ্তরের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিটিসিএলের মহাব্যবস্থাপক গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিভাগীয় বন কর্মকর্তা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং সিটি করপোরেশনের কর্মকর্তা। এর মধ্যে বিটিসিএলের মহাব্যবস্থাপক আব্দুল মালেক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব খান স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

    দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দাপ্তরিক ব্যস্ততার কারণে সিটি করপোরেশনে অফিস করেন না। এ কারণে জন্ম মৃত্যু ওয়ারিশ নাগরিকত্ব সনদ ও এনআইডি সংশোধনসহ জরুরি সেবা পেতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    গত বুধবার সিটি করপোরেশনে নাগরিক সনদ নিতে আসেন ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাটের সিরাজুল ইসলাম। তিনি জানান নাগরিক সনদের জন্য তিন দিন সিটি করপোরেশনে এসে কাউকে না পেয়ে ফিরে গেছেন। শেষ পর্যন্ত সেখান থেকে নাগরিক সনদের ফরম কিনে রিকশা ভাড়া খরচ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যেতে হয়। তার ওয়ার্ডের নাগরিক সেবার দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজাদ হোসেন। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর তিনি সনদ হাতে পান।

    ২৬ নম্বর ওয়ার্ডের মহাদেবপুরের আজিজুল ইসলাম বলেন স্থানীয় কাউন্সিলর না থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেছনে ছুটতে সময় ও অর্থ ব্যয় হচ্ছে। তার পরও সময়মতো সেবা মিলছে না। সেবার নামে নাগরিকদের সঙ্গে প্রহসন চলছে।

    এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন সিটি করপোরেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সবাই সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তাদের দাপ্তরিক কাজের বাইরে নাগরিক সেবার কাজ সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। তারা যতটুকু সেবা দিচ্ছেন তা একেবারে অপ্রতুল।

    সিটি করপোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধক মোহাম্মদ আলী জানান প্রতিদিন ভিড় লেগে থাকছে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যয়ন না থাকায় সনদ দিতে সমস্যা হচ্ছে। এ ছাড়া সার্ভার সমস্যা তো আছেই। প্রতিদিন অন্তত ২০০ সনদ দেওয়ার কথা অর্ধেকও দেওয়া সম্ভব হচ্ছে না।

    রংপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নগরীর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদ হোসেন বলেন কোনো নাগরিকের সেবা প্রয়োজন হলে অফিস সময়ে আমার কার্যালয়ে আসতে হবে। আমার পক্ষ থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। দাঁড়িয়ে থাকা সেবাপ্রার্থীরা হয়তো সঠিক তথ্য না জানার কারণে সিটি করপোরেশনে অপেক্ষা করেছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি সিটি করপোরেশনে বাড়তি দায়িত্ব পালনে খুব কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

    ৯, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা বলেন প্রথম দিকে কিছু সমস্যা হয়েছিল। বর্তমানে জন্মনিবন্ধন নাগরিকত্ব সনদসহ সার্বিক বিষয়ে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দাপ্তরিক কাজের চাপে সশরীরে ওয়ার্ডগুলোতে যাওয়ার সুযোগ না হলেও ওয়ার্ডভিত্তিক উদ্যোক্তাদের মাধ্যমে সমন্বয় করে কাজ করছি।

    এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন প্রশাসক দিয়ে জনপ্রতিনিধির কাজ চালানো সম্ভব নয়। প্রশাসকদের আইনগত বাধ্যবাধকতা থাকে জনপ্রতিনিধির ক্ষেত্রে তা নেই। তার পরও আমরা কোনো কাজ ফেলে রাখি না। আর কাজ করতে গেলে এ রকম কিছু সমস্যা তো হতেই পারে।

    সর্বোপরি রংপুর সিটি করপোরেশনের নাগরিক সেবা প্রাপ্তিতে চলমান জটিলতা ও ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নাগরিকদের সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.