Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতির অভিযোগে এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
    অপরাধ

    দুর্নীতির অভিযোগে এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    ইভান মাহমুদএপ্রিল 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুর্নীতির অভিযোগে এনবিআর কর্মকর্তার সাময়িক বরখাস্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি ও অসদাচরণের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মারুফকে সাময়িক বরখাস্ত করেছে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশটি জারি হয় গত বৃহস্পতিবার।

    আদেশে উল্লেখ করা হয়েছে, বগুড়া কর অঞ্চলে দায়িত্ব পালনরত অতিরিক্ত কর কমিশনার শাহ মোহাম্মদ মারুফের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(ঘ) ধারার আওতায় দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে বিধিমালার ১২(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করাকে যথাযথ ও প্রয়োজনীয় বিবেচনা করে আদেশ কার্যকর করা হয়েছে। বরখাস্ত থাকার সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

    প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, শাহ মোহাম্মদ মারুফের আয়কর নথিতে উল্লেখিত মোট সম্পদের পরিমাণ চার কোটি টাকারও বেশি। অথচ তিনি ও তার পরিবার বসবাস করছেন ঢাকার অভিজাত বারিধারা কূটনৈতিক জোনে অবস্থিত ১২ কোটি টাকার একটি ফ্ল্যাটে। যদিও ফ্ল্যাটটি স্ত্রীর নামে কিনেছেন, এখনও সেটি নিবন্ধিত হয়নি। তার এবং তার স্ত্রীর ব্যবহারের জন্য রয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। তাছাড়া তার নামে ও বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদেরও সন্ধান মিলেছে বলে কর বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

    শাহ মোহাম্মদ মারুফ ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং কর নথিতে উল্লেখিত আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা বর্তমানে বিভাগীয় তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সরকারি কর্মচারীদের শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.