Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে
    অপরাধ

    এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে

    হাসিব উজ জামানএপ্রিল 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের সিআইসি’র নির্দেশে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস্ লিমিটেডের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ

    দেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস্ লিমিটেডের ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    সিআইসি’র ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানায়, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস্ লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকি নিয়ে তদন্ত চলছে। এছাড়াও, এশিয়াটিকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লেনদেনের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    সূত্রমতে, প্রতি বছর প্রায় চার হাজার কোটি টাকার বিজ্ঞাপনী বাজারের ৮০ শতাংশই দখলে রেখেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রয়াত আলী যাকের পরিবারের মালিকানাধীন এশিয়াটিক গ্রুপ। গত দেড় দশকে অন্তত ১৭টি ভিন্ন নাম ব্যবহার করে তারা বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছে। অভিযোগ রয়েছে যে, এশিয়াটিক গ্রুপ দেশের গণমাধ্যমগুলোকেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং শেখ হাসিনার আমলে তারা কিছু বিজ্ঞাপনী সংস্থাকে ব্যবসা থেকে বাধ্যতামূলকভাবে তাড়িয়ে দিয়েছে।

    ভুক্তভোগীরা অভিযোগ করছেন, এশিয়াটিক গ্রুপ বিজ্ঞাপন বাজারে এককভাবে আধিপত্য বিস্তার করতে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পেয়েছে, এবং এই কর্মকাণ্ডে সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মন্ত্রী আসাদুজ্জামান নূর সরাসরি ভূমিকা পালন করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.