Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমান প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব
    অপরাধ

    বিমান প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব

    ইভান মাহমুদমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিমান প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষর করে পাঠিয়েছেন শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায়। বিষয়টি বুধবার (৭ মে) নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

    দুদক সূত্র জানায়, প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আড়ালে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং লুটপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। কমিশনের দাবি, এই প্রকল্পগুলোর বাস্তবায়নের সময় অনিয়ম ও আর্থিক অপব্যবহারের বহু প্রমাণ তাদের হাতে এসেছে যার অনুসন্ধানে শেখ হাসিনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দুদক আরও জানায়, বিমানবন্দর উন্নয়নের এই প্রকল্পগুলোর আওতায় অন্তত তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ মোট ১৯ জন।

    প্রেরিত চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, শেখ হাসিনা নির্ধারিত দিনে উপস্থিত না হলে কমিশন ধরে নেবে এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। সে অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

    দুদকের এমন পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনসহ প্রশাসনিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার এ উদ্যোগে ভবিষ্যতে আরও অনেককে তলব করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.