Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পলাশ সাহা এর সুই*সাইড নোটের ফরেনসিক ব্যাখ্যা
    অপরাধ

    পলাশ সাহা এর সুই*সাইড নোটের ফরেনসিক ব্যাখ্যা

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পলাশ সাহা এর সুই*সাইড নোটের ফরেনসিক ব্যাখ্যা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    “পলাশ স্যারের নোট দেখে তার মাকে বেশি অপরাধী মনে হচ্ছে উনার সম্পর্কে ভালো করে তদন্ত করা দরকার” মো: মিরাজ হোসেন ( ফরেনসিক বিশেষজ্ঞ) হাতের লেখা বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক অবস্থা নির্ণয় করা যায়। হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস বা গ্রাফোলজির একটি গুরুত্বপূর্ণ দিক হলো “Margin” বিশ্লেষণ। মার্জিন থেকে বোঝা যায় ব্যক্তির past নাকি future এ বেশি focus করে এবং তার স্বাধীনচেতা এবং insecurity feeling কেমন। একটি ব্যক্তির হাতের লেখার মার্জিন যদি এলোমেলো হয়—যেমন কখনো দূরে, কখনো মাঝখানে, আবার দূরে চলে যায়—তবে তা নির্দেশ করে যে ব্যক্তিটি প্রথমে Independent মনোভাব নিয়ে শুরু করলেও কিন্তু পরে নিরাপত্তার খোঁজে থাকে ( insecurity feeling)। এখানে লেখকের ভেতরে একটি অনিশ্চয়তা বা অস্থিরতা বিরাজ করছে যা লেখার বিন্যাসেই প্রকাশ পাচ্ছে।

    শব্দের আকার ও লাইনের গঠন:
    যদি শব্দ গুলো বড় বড় আকারে লেখা হয়, তা বোঝায় যে লেখকের মধ্যে Attention Seeking Behavior রয়েছে। লেখার Baseline যদি বেশি Wavy হয়, বিশেষ করে Heavy Wavy বা শব্দ হঠাৎ উপরে নিচে অবস্থা করে লাইনে , তখন তা Emotional Instability বা চরম আবেগগত অস্থিরতার ইঙ্গিত দেয়।

    এই লেখাটি উপরের দিকে আসতে আসতে Arcade Handwriting-এর রূপ নিচ্ছে, যা লেখকের মধ্যে একটি Protective Tendency বা নিজেকে এবং নিজের আবেগকে ঢেকে রাখার প্রবণতা প্রকাশ করে।অন্যদের প্রতি কেয়ারও বোঝা যাচ্ছে।

    অক্ষরের গঠন ও বানান:
    কিছু নির্দিষ্ট অক্ষর যেমন “যা”, “তা”, “ন”—এই অক্ষরগুলোর গঠন তুলনামূলক বড় এবং শেষের দিকটা মোটা বা স্পষ্টভাবে শেষ হয়েছে যা প্রকাশ করে লেখক বেশি আশাবাদী এবং অতিরিক্ত প্রত্যাশা করে থাকেন অন্যদের থেকে। কিন্তু অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় হতাশার জন্ম দিতে পারে।

    Ascending Baseline:
    নোটে কিছু লাইন আছে যা উপরের দিকে উঠে যাচ্ছে যেমন:
    “দিদি যেন কো-অর্ডিনেট করে”
    “স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য”
    এই Ascending লাইনগুলোর মাধ্যমে লেখকের আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে। উনার দিদির উপর বিশ্বাস বা আস্থা অনেক।

    সংবেদনশীল সম্পর্কের ইঙ্গিত:
    নোটের প্রথম লাইনে লেখা ছিলো—
    “আমার মৃ*ত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না”
    এখানে “মা” শব্দটি একটু নিচে লেখা হয়েছে, যা Negative Emotion connection প্রকাশ করে।

    অন্যদিকে, “বউ” শব্দটি একটু উপরে ও ছোট করে লেখা হয়েছে যা তুলনামূলকভাবে বেটার সম্পর্কের ( Positive Emotional Connection) ইঙ্গিত দেয়।

    তবে এখানে কাউকে এককভাবে দায়ী করা যাবে না।

    আরেকটি লাইন ছিলো—
    “কাউকে ভালো রাখতে পারলাম না”
    এখানে “ভালো রাখতে” অংশটি Ascending এবং “পারলাম না” অংশটি Descending যা লেখকের ভেতরের হতাশা ও ব্যর্থতার অনুভূতি প্রকাশ করে।

    লেখার গঠন ও ভঙ্গি:
    লেখার Angular Formation “মা” শব্দে কম থাকলেও “বউ” শব্দে তা স্পষ্টভাবে এসেছে যা ভিন্ন আবেগ প্রকাশ করছে।
    তাছাড়া এ লেখাটির Consistency নেই, কখনো শব্দ বড়, কখনো ছোট।

    ই-কার, আ-কার ইত্যাদির Sharpness বোঝায় যে লেখকের খোঁচা মেরে কথা বলার স্বভাব থাকতে পারে।

    বাংলা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এখনো গবেষণার প্রাথমিক স্তরে রয়েছে। এই লেখাতে কিছু “র” অক্ষর বামদিকে ঝুঁকে রয়েছে, তা যদি ইংরেজি গ্রাফোলজির আলোকে এনালাইসিস করা হয়, দেখা যায় যে লেখকের মনোযোগ অতীতের দিকে রয়েছে।

    হাতের লেখা একজন মানুষের মানসিক অবস্থা, আবেগ, সম্পর্ক ও প্রত্যাশার বিষয়ে অনেক কিছু বলে দেয়। উপরের এই লেখাটি বিশ্লেষণে এসকল তথ্যগুলো সহজেই বুঝা যাচ্ছে।

    যারা আত্ম*হত্যা করে তাদের নোটের মধ্যে নিচের বিষয়গুলো কমন পাওয়া যায়:
    ১) অনেক বেশি চাপ দিয়ে লেখা ( heavy pressure)
    ২) হঠাৎ করে কোন নির্দিষ্ট শব্দ বারবার উপরে বা নিচে অবস্থা করছে
    ৩) হাতের লেখার লাইন নিচের দিকে নেমে যাচ্ছে। (Descending Baseline)
    ৪) লাইনের শেষ শব্দ হঠাৎ করে নিচে নেমে যাওয়া। 5. হাতের লেখা কখনো বাম দিকে, কখনো ডান দিকে (multi slant) কোণ করে লেখা।
    ৫) হাতের লেখা বা নিজের সাইনে অনেক কাটাকাটি থাকে। ( Negative Pastosity)
    ৬) হাতের লেখা অনেক বেশি উপরে বা নিচে কানেকশন থাকে ( deep or arcade connection)
    ৭) শব্দের শেষর অক্ষর বেশি টান দেওয়া থাকে (big ending stroke)
    ৮) যদি একাকিত্ব অনুভব করে তাহলে এক শব্দ থেকে অন্য শব্দের মধ্যে এবং এক লাইন থেকে অন্য লাইনের মধ্যে অনেক বেশি দূরত্ব থাকবে ( wide letter & line space)
    ৯) হঠাৎ করে অক্ষর এর সাইজ বড় বা ছোট হবে।( variable size)

    বিশ্লেষক: মো: মিরাজ হোসেন
    পিএইচডি গবেষক, হস্তাক্ষর বিশ্লেষক, ফরেনসিক সাইকোলজিস্ট
    পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি এন্ড সাইন্সেস

    প্রতিবেদনকারী: মো: হায়দার তানভীরুজ্জামান,আইনজীবী

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.