Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণ আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা
    অপরাধ

    ঋণ আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা

    ইভান মাহমুদমে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংক ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন। প্রায় এক হাজার ১০২ কোটি টাকা লুটপাটের ঘটনায় এই ব্যাংকের সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করা হয়েছে।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে জানান, ঋণের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের প্রমাণের ভিত্তিতেই মামলা দুটি করা হয়েছে। আলাদা আলাদা মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ছাড়াও ব্যাংকের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

    দুদকের তদন্তে উঠে এসেছে, এস আলম গ্রুপ অন্তত চারটি ব্যাংক থেকে প্রায় এক লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। সরকারের পরিবর্তনের পর শুরু হওয়া নতুন তদন্তে মিলছে একের পর এক ভয়াবহ ব্যাংক লুটের চিত্র। এসব ঘটনারই অংশ হিসেবে দায়ের হলো নতুন এই দুই মামলা।

    দুদক বলছে, এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে ক্ষমতার ছত্রচ্ছায়ায় ব্যাংক দখল ও প্রভাব বিস্তারের মাধ্যমে আর্থিক খাতে ব্যাপক অনিয়ম করে আসছিল। তারা নামসর্বস্ব বা ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে সেসব প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করিয়ে টাকা আত্মসাৎ করে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কর্মকাণ্ড দেশের আর্থিক খাতকে দুর্বল ও ভঙ্গুর করে ফেলেছে।

    ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং লুট হওয়া অর্থ উদ্ধারে দুদকের এই ধরনের মামলা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলাগুলোর বিচারকাজ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলে দেশের আর্থিক খাতে আস্থা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.