Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২২৭ প্রকল্পের টাকা নিয়ে লাপাত্তা প্রকল্প কর্মকর্তা
    অপরাধ

    ২২৭ প্রকল্পের টাকা নিয়ে লাপাত্তা প্রকল্প কর্মকর্তা

    এফ. আর. ইমরানমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের ঘুসের টাকা নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকতা (পিআইও) কেএম মাহবুর রহমান ৫দিন ধরে লাপাত্তা। পিআইও কার্যালয়ে অনুপস্থিত থাকায় কাজ করে বিলের টাকা পাচ্ছেন না প্রকল্পের কমিটির সদস্যরা।

    জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের ঘুস গ্রহণের অভিযোগ ওঠে ছাতকের পিআইওর বিরুদ্ধে। এই ঘটনায় পিআইওকে ১৬ মে সন্ধ্যায় বাসায় ডাকেন ইউএনও।

    এই সময় উপস্থিত ছিলেন ছাতক পিআইও কার্যালয়ের কার্যসহকারি নাজমুল ইসলামও। বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কোনো ধরণের ঘুস গ্রহণের অভিযোগ ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ইউএনও।

    পরদিন শনিবার অফিস করেননি পিআইও কেএম মাহবু্ব রহমান। ওইদিন রাতে ইউএনও বরাবরে তিন দিনের ছুটি চেয়ে একটি আবেদন লিখে ইউএনওকে না দিয়ে নিজ কার্যালয়ের টেবিলে রেখে কৌশলে ছাতক ছেড়ে যান পিআইও।

    ঘুস দুর্নীতির টাকা হজম করতে ওই পিআইও জেলা প্রশাসকের কাছে ছাতকের ইউএনও ও পিআইও অফিসের কার্যসহকারির বিরুদ্ধে একটি নাটক সাজিয়ে অভিযোগ করেন।

    গত মঙ্গলবার কার্যসহকারি নাজমুল ইসলামকে ছাতক থেকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বদলি করা হয়। পিআইওর ঘুস দুর্নীতি প্রকাশের ভয়ে এখান থেকে বদলির চেষ্টা চালানো হয়।

    উপজেলার মুক্তিরগাঁও গ্রামের ইজাজুল হক রনি জানিয়েছেন, তিনি মুক্তিরগাঁও গ্রামের রাস্তার উভয় পাশে মাটি ভরাট কাজের সেক্রেটারি। তার কাছ থেকে সরকারি খরচের নামে ২৪ হাজার ৫০০ টাকা নিয়েছেন পিআইও কেএম মাহবুবুর রহমান।

    হাসনাবাদ-নয়া লম্বাহাটি রাস্তায় মাটি ভরাট কাজের সেক্রেটারি বাহাউদ্দিন শাহীর কাছে ১২ হাজার টাকা চেয়েছেন ওই পিআইও। এছাড়া প্রকল্পের খরচের নামে ওই পিআইও প্রকল্প কমিটির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    এই ব্যাপারে উপজেলা পিআইও অফিসের কার্য সহকারি নাজমুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ইউএনও ও পিআইওর মধ্যে বাকবিতণ্ডা হয়। গত শনিবার থেকে পিআইও অফিসে নেই। শুনেছেন ওই পিআইও তাকে এখান থেকে বদলি করান। এই বিষয়ে পিআইও কেএম মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।

    জানা গেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ছাতকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগ দেন কেএম মাহবুব রহমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর কৌশলে এখান থেকে বদলির চেষ্টা করেও ব্যর্থ হন ওই পিআইও।

    গত ২৫ ফেব্রুয়ারি থেকে চলতি ১৪ মে পর্যন্ত ট্রেনিংয়ে থাকা অবস্থায় দুই মাস ওই পিআইও’র অতিরিক্ত দায়িত্ব পালন করেন দোয়ারাবাজারের পিআইও লুৎফুর রহমান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

    এদিকে প্রকল্পের টাকা লেনদেনের ঘটনা অস্বীকার করেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান। ইউএনও পিআইও’র মধ্যে বাকবিতণ্ডা ও নাজমুলের বদলির ঘটনা তিনি শুনেছেন বলে জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.