Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল ছাত্রদল নেতার
    অপরাধ

    ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল ছাত্রদল নেতার

    হাসিব উজ জামানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ১০ টাকার চা-পান খাওয়ার টাকা পাওনাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতা হুমায়ূন কবীরকে (২১) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    গতকাল শুক্রবার (১৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত হুমায়ূন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে পানের ১০টাকা বিল নিয়ে রানা ও বাদলের ঝগড়া হয়। এই সময় হুমায়ুন সেই ঝগড়া মিটিয়ে ১০টাকা পরিশোধ করে দিয়ে আসে। এই ঘটনার জেরে শুক্রবার বিকেলে তারা হুমায়ূনের ওপর হামলা চালায়।

    সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রতন মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হুমায়ুন কবীর ও সোহাগ মিয়া বাড়ি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে রানা ও বাদল ওর পথরোধ করে। এই সময় হুমায়ুন দৌঁড়ে তারা মিয়ার চায়ের দোকানে গেলে সেখানে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, তিনি ও হুমায়ুন একসঙ্গে আসছিলেন। পাছার বাজারে আসার পথে তারা সোনাকান্দি গ্রামের আব্দুর রাশিদ মাস্টারের বাড়ির পুকুরের কাছে পৌঁছালে বাদল মিয়া ও রাশেদুল রানা তাদের গতিরোধ করে। হুমায়ুন তখন প্রাণভয়ে দৌঁড়াতে থাকে। এই সময় হুমায়ুনকে বাঁচানোর চেষ্টা করেন সোহাগ মিয়া। এক পর্যায়ে তারা মিয়ার দোকানে ঢুকে পড়েন হুমায়ুন। বাদল ও রানা সেখানে ঢুকে হুমায়ুনকে ছুরিকাঘাত করে।

    গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, চা-পান খাওয়া নিয়ে বৃহস্পতিবার বন্ধুবান্ধবের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.