Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাইবান্ধা রেলস্টেশনে স্টেশনমাস্টারকে মারধর
    অপরাধ

    গাইবান্ধা রেলস্টেশনে স্টেশনমাস্টারকে মারধর

    মনিরুজ্জামানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাইবান্ধায় যাত্রীদের বিরোধ মেটাতে গিয়ে মারধরের শিকার স্টেশনমাস্টার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাইবান্ধা রেলস্টেশনে যাত্রীদের মধ্যে বিরোধ মেটাতে গিয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম মারধরের শিকার হয়েছেন। গতকাল শনিবার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    স্টেশনমাস্টার আবুল কাশেম এবং এক যাত্রী একে অপরের জামার কলার চেপে ধরেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্টেশনমাস্টার মাটিতে পড়ে যান এবং তখনই শুরু হয় মারধর। আশপাশে থাকা দুজন ব্যক্তি থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরে স্টেশনমাস্টার প্রতিরোধ করতে গিয়ে ঘুষি মারলে ওই ব্যক্তি আরও উত্তেজিত হয়ে তাঁকে ট্রেনের দিকে ঠেলে নিয়ে যান। এ সময় স্টেশনমাস্টারের পরনের জামা ছিঁড়ে যায়।

    ঘটনার বিস্তারিত জানতে রেলস্টেশন সূত্র জানায়, শনিবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা স্টেশনে পৌঁছালে একটি শীতাতপ বগিতে দুই যাত্রীর মধ্যে ওঠানামা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্টেশনমাস্টার নারী যাত্রীদের আগে নামার পরামর্শ দেন। কিন্তু এতে এক যাত্রী ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

    এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন স্টেশনমাস্টার আবুল কাশেম। তিনি বলেন,  দায়িত্ব পালন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হব, তা ভাবিনি। যাত্রীদের সুবিধার্থে চেষ্টা করেছিলাম, অথচ তার ফল হলো মারধর। তিনি আরও জানান, ঘটনার সময় ট্রেন ছেড়ে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক কাউকে আটক করতে পারেনি। রেলওয়ে সূত্র বলছে, ঈদের পরদিন থেকেই আন্তনগর ট্রেনগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা স্টেশনে পৌঁছায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি। এর কিছুক্ষণ পরেই দুই অজ্ঞাত যাত্রীর মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরে রূপ নেয় হাতাহাতিতে।

    এ ঘটনায় বোনারপাড়া জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী স্টেশনমাস্টার আবুল কাশেম, যেখানে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, রাত আটটার দিকে অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

    এই ঘটনার পর স্টেশন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অতিরিক্ত ভিড় ও উত্তেজনার মাঝে রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.