Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রাম পুলিশের ঘরে ২৬ বস্তা সরকারি চাল!
    অপরাধ

    গ্রাম পুলিশের ঘরে ২৬ বস্তা সরকারি চাল!

    হাসিব উজ জামানজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকারি চাল!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নে স্বপন সাহা নামের এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয়রা।

    আজ বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, গেল কয়েকদিন ধরে স্বপন সাহা কয়েকজনের কাছে চাল বিক্রি করছিলেন। এরই ধারাবাহিকতায় সকালে ১ জনকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখে স্থানীয়রা তার বাসায় ঢুকে তল্লাশি করে। এই সময় সেখান থেকে ৫০ কেজি ওজনের ৯ টি বস্তা, ৩০ কেজি ওজনের ৫ টি বস্তা এবং ১২টি খালি বস্তা উদ্ধার করেন স্থানীয়রা।

    এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এই বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চালগুলো ভিজিএফের। এগুলো কিনেছি। আমার নামের কয়েকটি কার্ডও আছে।

    ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চালগুলো স্বপনের ঘরে পাওয়া গেছে।

    ইউএনও ইবনে আল জাবেদ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ইউনিক গ্রুপ কর্ণধার নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

    মে 8, 2026
    অপরাধ

    পরকীয়া থেকে পারিবারিক সংঘাত—সবই ঠাঁই পাচ্ছে জুলাই মামলায়

    মে 7, 2026
    অপরাধ

    আচার চুরির জেরে স্কুলছাত্রের মাথায় রডের আঘাত

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.