Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
    অপরাধ

    কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

    মনিরুজ্জামানজুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক বন্ধ করে কারখানার সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ এনে প্রাচীরটি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে’র সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে গ্রামের দেড় থেকে ২ হাজার নারী-পুরুষ কারখানার দক্ষিণ পাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ১ হাজার মিটার উত্তরের মূল প্রাচীর ভাঙতে শুরু করে। এই সময় ভেতরে থাকা কয়েকটি গাছ কেটে ১৫ ফুট রাস্তা বের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল সেখানে যুক্ত হয়।

    স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের জন্য ‘তারাসিমা এ্যাপারেলস্ লিমিটেডে’ ও ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের’ মাঝামাঝি অংশে একটি রাস্তা ছিল। সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় ১ কিলোমিটার রাস্তার জন্য এলাকাবাসীকে ৬ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হয়। পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিডেটের জিএম মাসুম হাওলাদার বলেন, সম্পূর্ণ জোরপূর্বক অন্যায়ভাবে আমাদের ফ্যাক্টরিতে প্রবেশ করে এলাকাবাসী বাউন্ডারি ওয়াল ভেঙেছে। ভেতরে থাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেছে। বেশ কিছু গাছ কেটে ফেলেছে। বাউন্ডারি ওয়াল ভাঙায় ভেতরে থাকা মূল্যবান সম্পদ অরক্ষিত হয়ে গেছে।

    এই বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, এই ব্যাপারে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি রাস্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা। এরপর দফায় দফায় প্রশাসন, মালিক পক্ষ, স্থানীয়দের মধ্যে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.