রাজশাহীকেন্দ্রিক শিল্পগ্রুপ নাবিল গ্রুপের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন করাপশন ইন মিডিয়া ডটকম-এর সম্পাদক জাওয়াদ নির্ঝর। শুক্রবার (২৭ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দেশের আলোচিত একটি ঘটনার রেফারেন্স দিয়ে লিখেন—
ধরেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিলাম। তারপর আর সেই টাকা ফেরত দিলাম না। ভাবলাম, এবার মিডিয়াকে চুপ করাতে হবে। লুট করা টাকা থেকেই ১০০ কোটি টাকা খরচ করে খুললাম একটি টিভি চ্যানেল। নাম দিলাম ‘স্টার টিভি’। এখন আমার লুটপাট নিয়ে আর কেউ মুখ খুলবে না— কারণ মিডিয়া তো নিজেরাই খুলে ফেলেছি।
নির্ঝরের এ বক্তব্যে পরোক্ষভাবে ইঙ্গিত করা হয় যে, দেশের আলোচিত ব্যাংক কেলেঙ্কারির হোতা এস আলম গ্রুপের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত নাবিল গ্রুপও একই ধরনের কৌশলে অর্থ লুটপাট করেছে। নির্ঝরের মতে, এ ধরনের অর্থনৈতিক দুর্নীতি ও মিডিয়াকে নিয়ন্ত্রণের পদ্ধতি এখন বাংলাদেশের বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
তার এ মন্তব্য সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে সাহসী অবস্থান বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন— এর দায়ভার সরকার বা রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান কতটা এড়িয়ে যেতে পারে?

