Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্ট বারে বরাদ্দ ছাড়াই রুম দখল
    অপরাধ

    সুপ্রিম কোর্ট বারে বরাদ্দ ছাড়াই রুম দখল

    মনিরুজ্জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুপ্রিম কোর্ট বারে বরাদ্দ ছাড়াই রুম দখল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের কক্ষ দখলে নিচ্ছেন প্রভাবশালীরা। নির্ধারিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে দাপট দেখিয়ে দখলে নিচ্ছেন কক্ষগুলো। অভিযোগ উঠেছে, দখলকারীদের মধ্যে রয়েছেন বর্তমান অনির্বাচিত কমিটির সহ-সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল অফিসের কিছু আইনজীবী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এসব কক্ষ দখলের সময় আগের বরাদ্দপ্রাপ্তদের নথিপত্র ছুড়ে ফেলে দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সূত্র বলছে, পুরাতন ভবনের ১৪৭, ১২৪ ও ৩২৩ নম্বর কক্ষ ইতোমধ্যে দখল হয়ে গেছে। ১৪৭ নম্বর কক্ষ দখল করেছেন এবিএম ইব্রাহিম খলিল, ১২৪ নম্বর মহিউদ্দিন এমডি হানিফ এবং ৩২৩ নম্বর কক্ষ দখলে নিয়েছেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট তাহমিনা বেগম সন্ধ্যা। মহিউদ্দিন ও ইব্রাহিম অন্তর্বর্তী সরকারের সময় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। দায়িত্বে থাকার সময়ই তারা কক্ষগুলো দখল করেন এবং সেগুলোর ঠিকানা ব্যবহার করে ভিজিটিং কার্ড তৈরি করেন।

    অ্যাডভোকেট তাহমিনা দখলে নেওয়ার পর ফেসবুকে বিষয়টি প্রকাশ্যে আনেন ব্যারিস্টার জোবায়ের হাসান। তিনি লেখেন, রুমটি তার প্রয়াত মা অ্যাডভোকেট মাহমুদা বেগমের নামে বরাদ্দ ছিল। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘অ্যাডভোকেট অন রেকর্ড’। পোস্টে উল্লেখ করা হয়, মাহমুদা বেগমের মৃত্যুর (১০ মে) পর বরাদ্দ বাতিলের কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি অন্য কাউকে বরাদ্দ দেওয়ার কোনো নোটিশও আসেনি। তার জুনিয়র অ্যাডভোকেট তাসলিমা চৌধুরী রুমটি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তিনি মাহমুদা বেগমের মামলাগুলোর তদারকি করতেন। তবুও ১৬ জুন রুমটি দখলে নেন তাহমিনা। জোবায়ের জানান, বরাদ্দ সংক্রান্ত কাগজ দেখাতে বলা হলে তাহমিনা জানান, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার মুখের কথাই যথেষ্ট।

    তথ্য অনুসন্ধানে জানা গেছে, ১৪৭ নম্বর রুম বরাদ্দ ছিল অস্থায়ী বিচারক কাজী ওয়ালিউল ইসলামের নামে এবং ১২৪ নম্বর রুম আইনুন নাহারের নামে। তাদের স্থায়ী নিয়োগ না হলে আইন পেশায় ফিরে এসে আগের বরাদ্দপ্রাপ্ত রুম ব্যবহারের প্রথা আছে। সেই রেওয়াজ ও নথিপত্র উপেক্ষা করে কক্ষগুলো দখল করা হয়েছে। রুম বরাদ্দের জন্য সাধারণত অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বৈঠকে সিনিয়রিটির ভিত্তিতে আবেদন যাচাই করা হয়। কিন্তু ১২৪, ১৪৭ ও ৩২৩ নম্বর রুম দখলের আগে এমন কোনো বৈঠকের রেকর্ড নেই।

    ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিতর্কিত ফলাফলের ভিত্তিতে মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত ১০ জনকে বিভিন্ন পদে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ৫ আগস্টের পর ওই বিজয়ীরা কার্যত উধাও হয়ে যান। এরপর সমিতির পদগুলো দখলে নেয় পরাজিত হিসেবে ঘোষণা পাওয়া প্রার্থীরা।

    ৩২৩ নম্বর রুম দখল বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট তাহমিনা বলেন, বরাদ্দ ছাড়া কেউ কক্ষ নেয়নি। তার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনও একই দাবি করেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু জোর করে হারানো হয়। তাই ৫ আগস্টের পর আমি দায়িত্ব গ্রহণ করিনি। আমরা চাই, নিয়ম মেনেই বরাদ্দ দেওয়া হোক।”

    সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, “আমরা চারজন নির্বাচিত ছিলাম। ৫ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর অন্যরা কমিটিতে ঢুকেছে। আমরা কাউকে রুম বরাদ্দ দিইনি, অন্য কেউ দিয়ে থাকলে জানি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.