Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশে লোটাস কামালের ৯৩৭ কোটি টাকার সম্পদের খোঁজ
    অপরাধ

    বিদেশে লোটাস কামালের ৯৩৭ কোটি টাকার সম্পদের খোঁজ

    সিভি ডেস্কজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লোটাস কামাল, তার স্ত্রী ও তাদের দুই মেয়ের নামে দুদকের মামলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে অধিক পরিচিত, এখন দুর্নীতির এক প্রতীকে পরিণত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনকালে তিনি পরিকল্পনামন্ত্রী ও পরবর্তীতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে বহুদিন ধরেই।

    অর্থমন্ত্রী হিসেবে পাঁচ বছরের দায়িত্বকালে মাত্র ৭২ দিন অফিস করেছেন তিনি। এ সময় তাঁর ডিমেনশিয়া রয়েছে বলে প্রচার ছিল, কিন্তু অর্থ ও সম্পদের প্রশ্নে স্মৃতিভ্রংশ ছিল না বলেই প্রতীয়মান। শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুট, জনশক্তি রপ্তানিতে দুর্নীতি, টেন্ডার জালিয়াতি—সবকিছুতেই তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার পেছনে তাঁর বড় ভূমিকা রয়েছে।

    বিদেশে গড়ে তুলেছেন সাম্রাজ্য

    অনুসন্ধানে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশে রয়েছে লোটাস কামাল ও তাঁর পরিবারের বিপুল সম্পদ। দুবাইতেই অন্তত ১৮টি নিবন্ধিত কোম্পানি রয়েছে তাঁদের নামে। ইউরোপীয় ইউনিয়নের কর সংক্রান্ত গবেষণা সংস্থা ইউ-ট্যাক্স জানায়, ২০২২ সালে দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশি ৫৩২ জন বিনিয়োগকারী ছিলেন, যাঁদের মধ্যে রয়েছেন লোটাস কামাল ও তাঁর পরিবারের সদস্যরাও।

    ‘অরবিটাল ইন্টারন্যাশনাল’ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির অন্যতম মালিক লোটাস কামালের স্ত্রী কাশমেরি কামাল। বাংলাদেশে জনশক্তি রপ্তানির কাজ করলেও বর্তমানে দুবাইতে এই কোম্পানি ছয়টি বড় আবাসন প্রকল্পে কাজ করছে। এসব প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৫ হাজার কোটি টাকা। লোটাস কামাল, তাঁর স্ত্রী ও মেয়ে নাফিসা কামালের নামে দুবাইয়ের বিভিন্ন অভিজাত এলাকায় রয়েছে ১৮টি বাড়ি ও ফ্ল্যাট। সব মিলিয়ে এই সম্পদের বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৯৩৭ কোটি।

    নাফিসা কামালের বিলাসবহুল উদ্যোগ

    নাফিসা কামাল ‘এনকে স্পোর্টস’ নামে একটি স্পোর্টস ইভেন্ট কোম্পানি পরিচালনা করেন, যার অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। কোম্পানিটিতে বিনিয়োগ প্রায় ৭৫০ কোটি টাকা। এছাড়া তিনি একটি ফ্যাশন হাউস চালান, যার দুবাই ও শারজাহ শহরে ছয়টি শোরুম রয়েছে। নতুন করে তিনি একটি আন্তর্জাতিক মানের কসমেটিকস কোম্পানি চালু করছেন, যার জন্য শারজাহতে জমিও কেনা হয়েছে।

    ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিয়ে সেখানে ব্যবসায়িক বিনিয়োগ শুরু করেন নাফিসা কামাল। তিনি এখন কাতারে নিবন্ধিত ব্যবসায়ী এবং স্টক এক্সচেঞ্জেও তাঁর বিনিয়োগ রয়েছে। সৌদি আরবে শপিং মল নির্মাণ এবং দুটি ফুটবল ক্লাবের শেয়ার কেনার জন্যও আবেদন করেছেন তিনি।

    দুবাই ঠিকানা ব্যবহার করে লন্ডনে বাড়ি কিনেছেন লোটাস কামাল। সেখানে তাঁর ছোট মেয়ে বাস করেন এবং ব্যবসা পরিচালনা করেন। সুইস ব্যাংকেও তাঁর অর্থ থাকার প্রমাণ মিলেছে, যদিও ব্যাংকটির কঠোর গোপনীয়তার কারণে বিস্তারিত জানা যায়নি।

    ভানুয়াতুর ‘গোল্ডেন পাসপোর্ট’

    প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব কিনেছেন লোটাস কামাল। এ দেশের ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির আওতায় এক লাখ ৩০ হাজার মার্কিন ডলারে নাগরিকত্ব কেনার মাধ্যমে তিনি এখন ১৩০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এ ধরনের নাগরিকত্ব অনেক বিতর্কিত ধনকুবেরদেরও রয়েছে, কারণ এই দেশের আয়কর ও সম্পদ কর নেই।

    দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে একটি বড় অংশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে সরিয়ে নিয়েছেন লোটাস কামাল ও তাঁর পরিবার—এমনটাই উঠে এসেছে বিভিন্ন অনুসন্ধানে। দেশে না থাকলেও তাঁর ‘অদৃশ্য উপস্থিতি’ অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। প্রশ্ন রয়ে গেছে—এই ধরণের অর্থপাচারকারীরা কি কখনো বিচারযোগ্য হবেন?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ডিজিটাল দুনিয়ায় সাইবার বুলিংয়ের ভয়ংকর আগ্রাসন

    মে 9, 2026
    মতামত

    গণমাধ্যম কীভাবে গ্রিনস দলের ইহুদি নেতার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষকে ব্যবহার করেছিল

    মে 9, 2026
    অপরাধ

    সিলেটে বিকাশ পয়েন্টের অর্ধকোটি টাকা লুট

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.