Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আর্থিক প্রতারণা মামলায় অনিল আম্বানি বিপাকে
    অপরাধ

    আর্থিক প্রতারণা মামলায় অনিল আম্বানি বিপাকে

    এফ. আর. ইমরানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের শিল্পপতি অনিল আম্বানি। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের বিতর্কিত শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে এবার বড়সড় আর্থিক জালিয়াতির তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি ও মুম্বাইসহ দেশের ৩৫টি স্থানে তল্লাশি চালায় ইডি। অনিল আম্বানির বড় ভাই হলেন খ্যাতনামা শিল্পপতি মুকেশ আম্বানি।

    ইডি সূত্রে জানা গেছে, অনিল আম্বানির বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অর্থ তছরুপ ও আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ রয়েছে। এই তদন্তে ইতিমধ্যে ৫০টিরও বেশি কোম্পানি ও ২৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    ব্যাংক প্রতারণা সংক্রান্ত এই মামলার পেছনে রয়েছে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। ব্যাংকটির সঙ্গে অনিলের একাধিক সংস্থার দীর্ঘদিন ধরে আর্থিক বিরোধ চলছে। এসবিআই সম্প্রতি অনিল আম্বানি ও তাঁর সংস্থাগুলোর বিরুদ্ধে ‘প্রতারক’ বলে কঠোর ভাষায় মন্তব্য করে এবং সিবিআইয়ের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ইডির এই অভিযান শুরু হয়।

    উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে এসবিআই অনিলের সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন্সকে ‘ফ্রড অ্যাকাউন্ট’ হিসেবে চিহ্নিত করেছিল। ২০২১ সালের ৫ জানুয়ারি ব্যাংকটি সিবিআইয়ের কাছে অভিযোগ জানালেও পরদিন দিল্লি হাইকোর্ট সেই অভিযোগে স্থগিতাদেশ দেয়।

    ইডির দাবি, অনিলের সংস্থাগুলো মূলত একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র পরিচালনা করছিল। এই চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, লগ্নিকারী সংস্থা এবং সাধারণ বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করা হয়েছে। সংস্থাগুলো বিশাল অঙ্কের ঋণ পেতে ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

    তদন্তে জানা গেছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেসরকারি ইয়েস ব্যাংক অনিল আম্বানির ‘রাগা’ গোষ্ঠীর অধীনস্থ একাধিক কোম্পানিকে প্রায় ৩ হাজার কোটি রুপি ঋণ দিয়েছিল। ইডির দাবি, সেই ঋণ ছিল ‘কুইড প্রো কো’ বা পারস্পরিক সুবিধাভিত্তিক চুক্তি, যার ফলে ইয়েস ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্তারা ব্যক্তিগতভাবে লাভবান হন।

    অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, অনিলের সংস্থাগুলোর অনেকগুলোর আর্থিক অবস্থান যাচাই না করেই ঋণ প্রদান করা হয়েছে। কিছু সংস্থার কর্ণধার ও ঠিকানা ছিল অভিন্ন, যেগুলোর বিরুদ্ধে সন্দেহজনক শেল কোম্পানি হিসেবে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় নথি ছাড়াই ঋণ মঞ্জুর করা হয়। কখনও পুরোনো ঋণ শোধ করতে নতুন ঋণ নেওয়া হয়েছে।

    এই ব্যাপক দুর্নীতির তদন্তে ইডিকে সহায়তা করছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি), ন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ) ও ব্যাংক অব বরোদা।

    সেবির এক প্রতিবেদনে রিলায়েন্স হোম ফিন্যান্স লিমিটেডের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির মোট ঋণ ছিল ৩ হাজার ৭৪২ কোটি রুপি, যা পরবর্তী বছর বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৬৭০ কোটি রুপিতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.