Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালকের নামে ঝিলমিল প্রকল্পের প্লট
    অপরাধ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালকের নামে ঝিলমিল প্রকল্পের প্লট

    মনিরুজ্জামানUpdated:জুলাই 24, 2025জুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে তিন ও পাঁচ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ জন গাড়িচালক। অথচ এই প্রকল্পের আওতায় প্লট বরাদ্দের নিয়ম অনুযায়ী, কেবল রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চার শ্রেণির মানুষকে এসব জমি দেওয়ার কথা।

    গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এই তথ্য সামনে আসে। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ দফতর অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

    প্লট পাওয়া ব্যক্তিরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত চালক। এদের মধ্যে রয়েছেন:

    • ভিভিআইপি গাড়িচালক সাইফুল ইসলাম
    • সফিকুল ইসলাম
    • অ্যাম্বুলেন্স চালক নূরুল ইসলাম লিটন
    • মুখ্য সচিবের চালক রাজন মাদবর
    • সচিবের গাড়িচালক মাহবুব হোসেন
    • একান্ত সচিব-১-এর চালক মো. শাহীন
    • একান্ত সচিব-২-এর চালক মতিউর রহমান
    • সহকারী একান্ত সচিব-১-এর চালক নূর হোসেন বেপারী
    • সহকারী একান্ত সচিব-২-এর চালক বোরহান উদ্দিন
    • বিশেষ সহকারী (মশিউর রহমান হুমায়ুন)-এর চালক বেলাল হোসেন
    • চিফ ফটোগ্রাফারের চালক মিজানুর রহমান
    • প্রটোকল অফিসার-১-এর চালক বাচ্চু হাওলাদার
    • নথিপত্র পরিবহনের দায়িত্বে থাকা চালক নুরুল আলম
    • বিশেষ সহকারী (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া)-এর চালক নুরনবী (ইমন)
    • প্রটোকল অফিসার-২-এর চালক মো. শাহীন

    দুদকের অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজউকের ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত নথি পর্যালোচনা করে দেখতে পায়, ‘১৩/এ’ ধারায় রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের ভিত্তিতে চারটি শ্রেণিতে প্লট বরাদ্দের বিধান রয়েছে। তবে তদন্তে দেখা যায়, এ নিয়মের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত ১৫ জন চালককে বিভিন্ন সময় প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দুদক জানায়, এসব প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরে রাজউক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

    প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যাচাইয়ে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। প্রাপ্ত দলিলপত্র বিশ্লেষণ করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে দুদক সূত্রে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.