Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ছিনতাইকারীদের দেখিয়ে দেয়ার পরও ধরলো না পুলিশ
    অপরাধ

    ছিনতাইকারীদের দেখিয়ে দেয়ার পরও ধরলো না পুলিশ

    নাহিদজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পুলিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়ে ছিনতাইকারীদের দেখিয়ে দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টো ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেছে কর্তব্যরত কর্মকর্তা।

    ছিনতাইয়ের শিকার আহমদ ওয়াদুদ পেশায় একজন সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক বণিক বার্তা–র সহসম্পাদক হিসেবে কর্মরত। সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন তিনি। পোস্টের শিরোনাম ছিল— “মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা”।

    ওয়াদুদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে তাঁর ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ ও কিছু নগদ টাকা নিয়ে নেয়। এ সময় তারা চাপাতি দিয়ে আঘাতও করে। ভাগ্যক্রমে আহত হলেও আঘাত গুরুতর ছিল না। ঘটনাকালে তাঁর স্ত্রী একটু দূরে থাকায় নিরাপদে ছিলেন।

    ঘটনার মাত্র পাঁচ মিনিট পরই ওয়াদুদ ও তাঁর স্ত্রী মোহাম্মদপুর থানায় পৌঁছান। ডিউটি অফিসার এসআই জসিমের কক্ষে গিয়ে ঘটনাটি জানান। তবে তাৎক্ষণিক সহযোগিতার বদলে তাদের অপেক্ষায় রাখা হয়।

    থানায় এসেই প্রথম অপমানের মুখোমুখি হন ওয়াদুদ। এক সাদাপোশাক পরা পুলিশ কর্মকর্তা তাঁর জামার বোতাম লাগানো নিয়ে তিরস্কার করেন। চাপাতির আঘাতে বোতাম খুলে গিয়েছিল, সেটা বলার পরও তিনি শান্ত থাকেন এবং নির্দেশ মেনে নেন।

    অভিযোগ নেওয়ার বিষয়ে শুরু হয় নতুন নাটক। বলা হয়, অভিযোগ লেখার কেউ নেই। ওয়াদুদ নিজেই লিখে দিতে চাইলেও কলম দেওয়া হয়নি। শেষে স্ত্রী ব্যাগ থেকে কলম বের করে দিলে তিনি নিজেই লিখে জমা দেন অভিযোগ। ডিউটি অফিসার অভিযোগের কোনো কপি না দিয়ে কেবল একটি ফোন নম্বর ধরিয়ে দেন— এএসআই আনারুলের। জানানো হয়, তিনি নবোদয় হাউজিং এলাকায় ব্যস্ত আছেন।

    ওয়াদুদ যখন অনুরোধ করেন, এখনই ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীদের ধরা যেতে পারে, তখন এসআই জসিম বিরক্ত হয়ে বলেন, “আপনার কমন সেন্স নাই? ছিনতাইকারী আপনার-আমার জন্য বসে থাকবে নাকি?”

    হতাশ ওয়াদুদ এরপর ওসি ইফতেখার হাসানের কক্ষে যান। সেখানে আরও অপমানজনক বক্তব্য শুনতে হয়। ওসি বলেন, “আমি ওসি হয়েও কমদামি ফোন ব্যবহার করি। আপনি এত দামী ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!”

    শেষ পর্যন্ত ওসির নির্দেশে তিনি এএসআই আনারুলের সঙ্গে দেখা করতে যান। আনারুল ও তাঁর দল ঘটনাস্থলে নিয়ে যান ওয়াদুদকে। ঘটনার প্রায় ৪০ মিনিট পর সেখানে পৌঁছানো হয়। আশ্চর্যজনকভাবে ছিনতাইকারীরা তখনো ঘটনাস্থলে ছিল।

    ওয়াদুদ দূর থেকে ছিনতাইকারীদের দেখিয়ে দিলেও আনারুল প্রথমে সাড়া দেননি। পরে আবারও দেখানোর পরও তিনি এগিয়ে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এই ফাঁকে ছিনতাইকারীরা ধীরে ধীরে স্থান ত্যাগ করে।

    এরপর আনারুল বলেন, “এখন ওদের পাওয়া যাবে না। আমরা গভীর রাতে অভিযান চালাবো। আপনারা বাসায় চলে যান।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া গেজেটে উপদেষ্টা পরিচয়ে হাজার কোটি টাকার ঋণের প্রতারণা

    মার্চ 22, 2026
    আইন আদালত

    শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

    মার্চ 20, 2026
    অপরাধ

    উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় গৃহবধূর মৃত্যু: দায় কার?

    মার্চ 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.