Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভাইয়ের ব্যাংক হিসাব নিয়ে তথ্য ফাঁস, মাহফুজ বলছেন ‘ষড়যন্ত্র’
    অপরাধ

    ভাইয়ের ব্যাংক হিসাব নিয়ে তথ্য ফাঁস, মাহফুজ বলছেন ‘ষড়যন্ত্র’

    হাসিব উজ জামানUpdated:জুলাই 30, 2025জুলাই 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মাহফুজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনিতে ৬ কোটি ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

    বনি আমিনের দাবি, অস্ট্রেলিয়ার আর্থিক গোয়েন্দা সংস্থা—অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (AUSTRAC)—এই অর্থ লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে। তিনি জানান, মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ছয় কোটি টাকা জমা হয়, যা ‘কমিশনভিত্তিক হিস্যা’ হিসেবে এসেছে বলে তার অভিযোগ।

    বনির ভাষ্য অনুযায়ী, এ অর্থ এসেছে রাষ্ট্রীয় প্রকল্পে তদবির ও ফাইলিংয়ের মাধ্যমে। তার অভিযোগ, মাহফুজ আলম তার প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় অর্থ পাচার করেছেন ভাইয়ের মাধ্যমে।

    অভিযোগের পর রাতেই নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লেখেন, “গত ১২ মাসে আমার বিরুদ্ধে অনেক কিছু বলা হলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ কেউ তুলতে পারেনি। এটা অনেকের জন্য অস্বস্তিকর। রাষ্ট্রের দায়িত্ব আমাদের কাছে হাজার কোটি টাকার চেয়েও বড়।”

    তিনি দাবি করেন, ‘কয়েকটি মহারথী’ তার ও পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জলঘোলা হওয়া কিছু বাক্য এডিট করেছেন বলেও জানান তিনি।

    তার বক্তব্য, “জুলাই কিছু লোকের কাছে রাজনৈতিক পা রাখার সিঁড়ি। একাধিক দলের মহারথীরা আমাদের বিরুদ্ধে সক্রিয়। এখন সময় গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”

    তথ্য উপদেষ্টার ভাই মাহবুব আলম মাহিও পাল্টা প্রতিক্রিয়া দেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আমার অ্যাকাউন্ট এখনো সচল এবং গত ৬ মাসের ব্যাংক বিবরণী আমি প্রকাশ করেছি।”

    তিনি জানান, “আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টটি ২০২৩ সাল থেকে খোলা। আমার বা আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো তদবির বা অবৈধ লেনদেন হয়নি।”

    মাহবুব বলেন, “আমার ভাই মাহফুজ আলম কখনো কাউকে তদবির করতে বলেনি। বরং আমাদের পরিবারকে তিনি স্পষ্টভাবে নিষেধ করেছেন। গত ৩০ বছর ধরে আমরা ব্যবসার সঙ্গে যুক্ত। আমার বাবা গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত।”

    তিনি আরও বলেন, “গত নভেম্বরে দেশে ফেরার পর কিছু তদবির এলেও মাহফুজ কোনো কাজ করেননি। কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি, আমরা তদবির বাণিজ্যে জড়িত।”

    বনি আমিনের উদ্দেশ্যে মাহবুব আলম বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে হবে। আমি ইতোমধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.