Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অটিজম একাডেমির ২৮ কোটি টাকা প্রশিক্ষণ ব্যয় কি শুধুই অপচয়?
    অপরাধ

    অটিজম একাডেমির ২৮ কোটি টাকা প্রশিক্ষণ ব্যয় কি শুধুই অপচয়?

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 3, 2025আগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অটিজম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ ১১ বছর ধরে চলে আসা ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি’ প্রকল্পটি শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এখনো পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস গড়ে না উঠলেও শিক্ষা মন্ত্রণালয় চাইছে এই প্রকল্পের ইতি টানতে।

    ফলে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—এই প্রকল্পে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে যে ২৮ কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে, তা কি পুরোপুরি অপচয় হয়ে যাবে?

    এই প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল অটিজম বিষয়ে বিশেষ প্রশিক্ষিত শিক্ষকশক্তি। কিন্তু এখন যদি প্রকল্পটি এখানেই বন্ধ হয়ে যায়, তাহলে এই প্রশিক্ষণও হবে কাজে না আসা এক ‘বাতিল উদ্যোগ’। পাশাপাশি অস্থায়ীভাবে চলা অটিজম একাডেমির শিক্ষার্থীদের শিক্ষাজীবন হয়ে পড়বে ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত।

    শুধু তাই নয়, অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যায় ভোগা শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার যে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি শুরু হয়েছিল, সেটিও মুখ থুবড়ে পড়বে।

    ২০১৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রাথমিক মেয়াদ ছিল মাত্র দুই বছর। কিন্তু সময় বাড়তে বাড়তে প্রকল্পের মেয়াদ গিয়ে ঠেকেছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তিন দফা বাড়ানোর পর প্রকল্প ব্যয়ের অনুমোদন দাঁড়িয়েছে ৭৩০ কোটি টাকার বেশি। অথচ বাস্তব অগ্রগতি মাত্র ২০ শতাংশ, আর অর্থনৈতিক অগ্রগতি ১২.৯২ শতাংশ।

    সব মিলিয়ে ১১ বছরে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা। এর মধ্যে ২৮ কোটি টাকা খরচ হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণে, ৩৫ কোটি টাকা জমি কেনায়, আর বাকিটা ব্যয় হয়েছে সভা-সেমিনার, ক্যাম্পাস ভাড়া, ভর্তি শিক্ষার্থীদের পেছনে ও প্রশাসনিক কার্যক্রমে।

    প্রকল্প শুরুতে মহাখালীতে দুই একর জমি বরাদ্দ পেলেও তা মামলা সংক্রান্ত জটিলতায় অধিগ্রহণ করা যায়নি। পরে পূর্বাচলে ৩.৩৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরামর্শক নিয়োগ, দরপত্র শিডিউলসহ নানা প্রশাসনিক জটিলতায় কাজ এগোয়নি একচুলও।

    ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত পিইসি সভায় শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করে প্রকল্পের কাজ অসমাপ্ত রেখেই এটি বন্ধ করার। এই প্রস্তাব নিয়ে আগামীকাল (৪ আগস্ট) পরিকল্পনা কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    অথচ এই প্রকল্প চালু রাখার পক্ষে এখনো অবস্থান করছেন অনেক সংশ্লিষ্ট কর্মকর্তা। ২৪ অক্টোবর মাউশির তৎকালীন মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি লিখে পূর্বাচলের জমিতে সীমিত পরিসরে হলেও নির্মাণকাজ শুরুর অনুরোধ জানিয়েছিলেন।

    কিন্তু সেই উদ্যোগ থমকে গেছে। বর্তমান মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে ফোন ও খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

    গতকাল অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম জানিয়েছেন, “এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সোমবার পরিকল্পনা কমিশনে একটি সভা রয়েছে।”

    অতএব প্রশ্ন থেকেই যাচ্ছে—প্রকল্পটি কি ভেস্তে যাচ্ছে? আর সেই সঙ্গে ২৮ কোটি টাকার প্রশিক্ষণ ব্যয় কি শুধুই অপচয় হয়ে রইবে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.