Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফ্লাইট এক্সপার্টে কোটি টাকার টিকিট জালিয়াতি, গ্রেপ্তার ৩
    অপরাধ

    ফ্লাইট এক্সপার্টে কোটি টাকার টিকিট জালিয়াতি, গ্রেপ্তার ৩

    মনিরুজ্জামানআগস্ট 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনলাইন উড়োজাহাজ টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তা হলেন—প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

    মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক গতকাল শনিবার (২ আগস্ট) রাতে থানায় মামলা করেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন—ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং তাঁর বাবা এম এ রাশিদ। তাঁদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

    থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৭টি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে, এজেন্সিগুলোর ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল শনিবার সন্ধ্যায় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন হাজারো গ্রাহক ও অংশীদার প্রতিষ্ঠান। তারা টিকিট বুকিংয়ের জন্য অগ্রিম অর্থ পরিশোধ করলেও এখন তা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন।

    বন্ধ হওয়ার খবর শুনে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভুক্তভোগীদের ভিড়। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে।

    প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, মালিকপক্ষ অফিস বন্ধ করে দেশ ছেড়েছেন। এতে গ্রাহক ও সরবরাহকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ফ্লাইট এক্সপার্ট কার্যালয়ে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহক ও এজেন্সি প্রতিনিধিরা সেখানে ভিড় করছেন। তাঁদের অনেকেই কেনা টিকিটের ভবিষ্যত কী হবে জানতে গিয়ে হতাশ হয়েছেন। অফিস বন্ধ থাকায় কেউ সঠিক উত্তর পাচ্ছেন না।

    ২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়ার সেবা দিয়ে দ্রুত জনপ্রিয়তা পায়। বিশেষ করে অনলাইনে সহজ ও কম খরচে টিকিট বুকিংয়ের সুবিধায় তারা আস্থা অর্জন করেছিল। তবে একাধিক সূত্র জানিয়েছে, ফ্লাইট এক্সপার্ট সরাসরি এয়ারলাইনস থেকে নয়, দুটি মধ্যস্থতাকারী এজেন্সির মাধ্যমে টিকিট কিনত। এখন ওই দুটি এজেন্সি নিজেদের কেনা টিকিট রিফান্ড করে টাকা তুলে নিচ্ছে—এমন অভিযোগ করেছেন অনেক গ্রাহক।

    একটি ফেসবুক গ্রুপে ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রাশিদের একটি বার্তার স্ক্রিনশটে দেখা গেছে,  সেখানে তিনি দাবি করেছেন, তাঁর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হুমকি ও অপবাদ থেকে বাঁচতেই তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে দিচ্ছেন এবং দেশ ছাড়ছেন। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে এমডি সালমান বিন রাশিদ টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.