Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাত চিকন থাকায় হাতকড়া খুলে পালালো আসামি
    অপরাধ

    হাত চিকন থাকায় হাতকড়া খুলে পালালো আসামি

    মনিরুজ্জামানআগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হাত চিকন থাকায় হাতকড়া খুলে পালালো আসামি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালায় সে।

    পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা আদালতের কোর্ট পরিদর্শক মিজানুর রহমান। তিনি বলেন, “আসামির হাত চিকন হওয়ায় হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে খুঁজতে অভিযান চলছে। তার বিরুদ্ধে নতুন মামলা প্রস্তুত হচ্ছে।”

    আদালত সূত্রে জানা গেছে, আল আমিনের বিরুদ্ধে ২০১৮ সালে তার প্রথম স্ত্রী পারিবারিক মামলা করেন। মামলাটি দায়ের করা হয় বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে। মামলায় আদালত তার বিরুদ্ধে ডিক্রি জারি করে। দীর্ঘদিন পলাতক থাকায় পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    গত শনিবার (২ আগস্ট) বরগুনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    বিকেলে কারাগারে নেওয়ার সময় জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে পুলিশ সদস্যরা আল আমিনকে প্রিজন ভ্যানে তুলছিল। তখনই সে হাতকড়া খুলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক মিজানুর রহমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.