Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বালু উত্তোলনে ঝুঁকিতে ৯২৫ কোটির তিস্তা সেতু
    অপরাধ

    বালু উত্তোলনে ঝুঁকিতে ৯২৫ কোটির তিস্তা সেতু

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 7, 2025আগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। ৯২৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের অপেক্ষায়। আগামী ২৫ আগস্ট যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। তবে এর আগেই সেতুটির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর হরিপুর এলাকায় সেতুর খুব কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। নদীতে বসানো হয়েছে খননযন্ত্র (শ্যালো মেশিন)। সেখান থেকে লম্বা পাইপের মাধ্যমে উত্তোলিত বালু ফেলা হচ্ছে সেতুর সংযোগ সড়কের পাশে একটি জমিতে। সংশ্লিষ্ট আইন ভেঙে এ কার্যক্রম চালানো হচ্ছে দিনের পর দিন।

    স্থানীয়দের অভিযোগ, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলামের সহায়তায়ই একটি চক্র সেতুর কাছ থেকে বালু তুলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(খ) অনুযায়ী, সেতু, সড়ক, মহাসড়ক, রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। অথচ তিস্তা সেতুর মাত্র ৩০০ মিটার দূরে থেকে বালু তোলা হচ্ছে নিয়মিত।

    জানা গেছে, এ কাজে ব্যবহৃত হচ্ছে নদীতে ভাসমান বাল্কহেড। তার ওপর রয়েছে ডিজেলচালিত শ্যালো মেশিন। নদী থেকে পাইপ বসিয়ে বালু তুলে তা জমা করা হচ্ছে সড়কের পাশেই। শ্রমিকেরা তদারকি করছেন, আবার আশপাশে পাহারায় থাকছেন কয়েকজন।

    সাম্প্রতিক এক অভিযানে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তারা অভিযান না চালিয়েই ফিরে আসেন। এর পর ৫ জুলাই কুড়িগ্রামের চিলমারী ফাঁড়ির নৌ-পুলিশ খননযন্ত্র বন্ধ করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করে। কিন্তু ওই সময় সংঘবদ্ধ বালু চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

    ঘটনার পর চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জামান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে নাম উল্লেখ করে ১২ জন ও অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তবে তারা পরে জামিনে বের হয়ে আবারও বালু উত্তোলন শুরু করে বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ।

    এলাকাবাসী বলছে, প্রভাবশালীদের কারণে কেউ মুখ খুলতে সাহস পান না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষার্থী জানান, ‘অনেক দিন ধরেই এখান থেকে বালু তোলা হচ্ছে। কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আবার শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে সেতু টিকবে না।’

    গাইবান্ধা জেলা এলজিইডি অফিস জানায়, ২০১৮ সালের ৫ নভেম্বর তিস্তা সেতু প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে চীনা প্রতিষ্ঠান ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড’। সেতুটি উদ্বোধনের আগেই এর পাশে এমন বালু উত্তোলন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    অভিযোগ অস্বীকার করে হরিপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, ‘নদী থেকে কেউ বালু তুলছে না। সরকারিভাবে এলজিইডি বালু তুলতে পারে।’ তবে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, ‘সেতুর আশপাশ থেকে নিয়মবহির্ভূতভাবে বালু তোলা হলে তা সেতুর গঠন ও সংযোগ সড়কের জন্য মারাত্মক ঝুঁকি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.