Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কুয়াকাটায় দুর্নীতির বলি প্রায় ৫ কোটি টাকার সড়ক
    অপরাধ

    কুয়াকাটায় দুর্নীতির বলি প্রায় ৫ কোটি টাকার সড়ক

    সিভি ডেস্কUpdated:আগস্ট 12, 2025আগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের সৌন্দর্য বৃদ্ধির জন্য নির্মাণাধীন ১৩০০ মিটার সৈকত সড়ক সমুদ্রে বিলীন হয়ে গেছে। ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি শেষ হওয়ার আগেই গত ২৯ মে জোয়ারের পানিতে ধসে পড়ে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।

    ঘটনার দিনই উপজেলা প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পর এলাকাবাসী মানববন্ধন করে প্রতিবাদ জানায়। পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনারও।

    এদিকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রতিষ্ঠানটি। সোমবার (১১ জুলাই) দুপুরে কুয়াকাটা ডিসি পার্কসংলগ্ন ধসে যাওয়া সড়কের কাজের মান পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বাধীন একটি টিম। তাঁর সঙ্গে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ও স্থানীয় গণ্যমান্যরা।

    তাপস বিশ্বাস জানান, “আমাদের কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে যা পেয়েছি, তা থেকে পরিষ্কার—এটি একটি অপরিকল্পিত প্রকল্প। প্রকল্পের জন্য ৪ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেছে, যা কার্যত জলে ভেসে গেছে। শুরু থেকেই একটি টেকসই পরিকল্পনা নেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি।” তিনি আরও জানান, তদন্তের রিপোর্ট কমিশনে জমা দেওয়া হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    একাধিক সূত্র জানায়, প্রকল্পের কাজ পেয়েছে তৎকালীন পৌর মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ তিন সহযোগীর প্রতিষ্ঠান—মেসার্স মোল্লা ট্রেডার্স (মালিক ছগির মোল্লা, পৌর শ্রমিকলীগের সদস্যসচিব), মেসার্স আবরার ট্রেডার্স (মালিক বেলাল হোসেন, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক) এবং এসএম ট্রেডার্স (মালিক সাদ্দাম মাল, সাবেক পৌর ছাত্রলীগ নেতা ও কনটেন্ট ক্রিয়েটর)। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইট ও বালু দিয়ে নিম্নমানের কাজ করেছে। মেয়রের ঘনিষ্ঠ হওয়ায় কেউ প্রকাশ্যে সমালোচনা করতে সাহস পাননি।

    কোটি টাকার প্রকল্প এখন স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও পর্যটকদের কাছে ‘দৃষ্টান্তমূলক ব্যর্থতা’র প্রতীক। পরিকল্পনার অভাব, দায়িত্বহীনতা ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সবাই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ঋণ পুনঃতফসিলে ফাঁক: শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার অনিয়ম

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.