Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এসি ল্যান্ড দপ্তরের নামে কোটি টাকার কেলেঙ্কারি
    অপরাধ

    এসি ল্যান্ড দপ্তরের নামে কোটি টাকার কেলেঙ্কারি

    মনিরুজ্জামানআগস্ট 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবছর সাত হাজারের বেশি জমির নামজারি বা খারিজ হয়। প্রতিটি নামজারিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর ফান্ডের নামে দুই হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কন্টিনজেন্সি খাতের জন্য বছরে সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ আসে। তবে এসব টাকা যথাযথভাবে খরচ না করে লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

    মির্জাপুরে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এর মধ্যে পৌরসভাসহ ১২টিতে উপসহকারী ভূমি কর্মকর্তার কার্যালয় রয়েছে। এসি ল্যান্ড কার্যালয়ের নাজির মাজহারুল ইসলাম জানিয়েছেন, এই অফিসগুলোতে প্রতিবছর সাত থেকে সাড়ে সাত হাজার জমি নামজারি হয়।

    উপসহকারী ভূমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি খারিজের সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। তবে সরকারের ফি ছাড়াও এসি ল্যান্ড অফিসের এলআর ফান্ডের নামে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই অতিরিক্ত অর্থ দিয়ে অফিসের আনুষঙ্গিক খরচ করা হয়। বাস্তবে এগুলো কন্টিনজেন্সি খাত থেকে খরচ হওয়ার কথা।

    অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্তের ব্যবস্থা করা হবে। সত্যতা মিললে ডিপার্টমেন্টাল শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসহকারী ভূমি কর্মকর্তা বলেন, ‘ওনাদের (এসি ল্যান্ড) কোনো খরচ নেই। তারা খালি টাকা পান, আমরা দেই।’ অন্য এক কর্মকর্তা বলেন, ‘আমি দুই বছর ধরে আছি, এক টাকাও পাইনি। ওপর থেকে খরচ দিয়ে দেওয়া হয়।’

    এলআর ফান্ডে জমা হওয়া অর্থের খরচ বিষয়ে জানতে চাইলে এক ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা বলেন, ‘ওই টাকা শুধু পকেটে যায়।’ তিনি জানান, ইউনিয়ন ভূমি অফিস এই ফান্ডের কোনো টাকা পায় না। খাতা-কলমসহ অন্যান্য খরচ নামজারি থেকে নেওয়া অতিরিক্ত অর্থ থেকে করা হয়।

    বরাদ্দ পাওয়া না হওয়ার বিষয়ে কোনো অভিযোগ করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এসিআর  এসি ল্যান্ড লিখে। তাই অভিযোগ করা সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘যদি এলআর ফান্ডের জন্য দুই হাজার টাকা না দেওয়া লাগে, আমরা নামজারিতে সেই টাকা নিই না।’

    মির্জাপুরের এসি ল্যান্ড মাসুদুর রহমান বলেন, ‘আমাদের অফিসে কোনো এলআর ফান্ড নেই। কোনো টাকা নেওয়া হয় না। কন্টিনজেন্সি বিলের টাকা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাদের দেওয়া হয়।’ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করা হবে। সত্যতা পেলে পরবর্তীতে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.