Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পারিবারিক সহিংসতা: কেন নারীরা সবসময় শিকার হয়?
    অপরাধ

    পারিবারিক সহিংসতা: কেন নারীরা সবসময় শিকার হয়?

    মনিরুজ্জামানআগস্ট 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া ও গাজীপুরের জেমি আক্তারের মতো নারীদের মর্মান্তিক মৃত্যু আবারো আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো, পারিবারিক সহিংসতা আমাদের সমাজে কত ভয়াবহ রূপ ধারণ করেছে। দুঃখজনক সত্য হলো, এই সহিংসতার শিকার সব সময় নারীরাই হচ্ছেন। এটি শুধু পারিবারিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়েরই নয়, আমাদের বিচারব্যবস্থার কার্যকারিতার উপরেও প্রশ্ন তোলে।

    আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৩৩ জন নারীই খুন হয়েছেন তাঁদের স্বামীর হাতে। এই পরিসংখ্যান বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলেও এটি আমাদের সমাজের গভীর ক্ষতকে তুলে ধরে। নারী সুরক্ষা হেল্পলাইন ‘১০৯’ এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর তথ্য থেকেও পারিবারিক নির্যাতনের ভয়াবহ চিত্র স্পষ্ট। হাজার হাজার নারী সহায়তা চেয়ে কল করছেন, যার বেশির ভাগই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ।

    এ সহিংসতার মূল কারণ হিসেবে কাজ করছে বিচারহীনতার সংস্কৃতি। এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনামের মতে, অপরাধীরা জানে যে তারা পার পেয়ে যাবে। আমরাও মনে করি, আমাদের সমাজে বিচারহীনতার সংস্কৃতি যেভাবে গেড়ে বসেছে, তার ফলে অপরাধীরা বারবার নৃশংস অপরাধ করার সাহস পাচ্ছে। অনেক ঘটনা তো লোকলজ্জা বা আর্থিক অসচ্ছলতার কারণে প্রকাশই পায় না। নিম্ন আয়ের নারীরা আর্থিক নিরাপত্তার অভাবে নির্যাতন সহ্য করতে বাধ্য হন। কারণ, তাঁদের পক্ষে স্বামীর ঘর ছেড়ে বের হয়ে আসা সম্ভব হয় না। এমনকি মা-বাবাও সামাজিক মর্যাদার ভয়ে তাঁদের নির্যাতিত মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে পারেন না। এই সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা পারিবারিক সহিংসতাকে একটি চক্রাকারে চলতে সাহায্য করে।

    আমরা মনে করি, পারিবারিক সহিংসতার এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে শুধু উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়, প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-কে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পুলিশ ও বিচারব্যবস্থাকে দ্রুত ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে বের হতে না পারে। নির্যাতিত নারীদের জন্য আশ্রয়কেন্দ্র, আইনি সহায়তা, কাউন্সেলিং ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক সহিংসতাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেওয়ার যে সংস্কৃতি সমাজে বিদ্যমান, তা ভাঙতে হবে। এখানে সংবাদমাধ্যমকে বড় ভূমিকা রাখতে হবে। নারীর অর্থনৈতিক স্বাধীনতা পারিবারিক সহিংসতা থেকে মুক্তির একটি বড় উপায়। তাই নারীদের কর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    একদিনেই এআই ক্যামেরায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার টাকা

    আগস্ট 19, 2026
    ভূ-রাজনীতি

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আড়ালে ‘গেম থিওরি’র কূটনীতি

    আগস্ট 19, 2026
    মতামত

    ইয়েমেনের ‘অন্তহীন যুদ্ধ’ মার্কিন-ইসরায়েলি কৌশলের অংশ হয়ে উঠেছে?

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.