Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই বছরেই ১১ কোটি টাকার টানেল চুইয়ে পড়ছে পানি
    অপরাধ

    দুই বছরেই ১১ কোটি টাকার টানেল চুইয়ে পড়ছে পানি

    মনিরুজ্জামানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বান্দরবানের কেন্দ্রীয় বাস টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য নির্মিত ১১ কোটি টাকার টানেল উদ্বোধনের মাত্র দুই বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টানেলের ভেতরে পানি চুইয়ে পড়ছে। পরিস্থিতি এমন যে দিন-দুপুরেও গাড়ি চালাতে হেডলাইট জ্বালিয়ে যেতে হয়।

    ৫২০ ফুট দীর্ঘ এবং ২৫ ফুট প্রশস্ত এই টানেল উদ্বোধনের সময় যানজট কমানো এবং পর্যটন বৃদ্ধির জন্য বেশ প্রশংসিত হয়েছিল। তবে এখন টানেলের মধ্যে কোনো বাতি নেই। দেওয়ালের ফাঁক দিয়ে পানি চুইয়ে পড়ছে। টানেলের মাঝখানে পানি জমে গাড়ি চলাচলের ফলে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তায় কাদা ও পানি জমে আছে। শত শত শিক্ষার্থী ও সাধারণ যাত্রী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই কাদা-মাখা পথ পার হচ্ছেন।

    অটোরিকশা চালক জলিল বলেন, “ঝুঁকি নিয়েই গাড়ি চালাই। ভয় হয়, কখনো টানেল ভেঙ্গে পড়তে পারে। মাত্র দুই বছর আগে নির্মিত হলেও পানি চুইয়ে পড়ছে, মাটি ভেঙ্গে পড়ছে। আমাদের এই দুর্দশার মধ্যেই চলতে হচ্ছে।” বাস স্টেশনের দোকানি শিহাব আহমেদ বলেন, “টানেলটি আমাদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু সুবিধা কিছু হয়নি। শুধু জনগণের টাকা অপচয় হয়েছে। এভাবে কি মানুষ নিরাপদে চলতে পারে?”

    ২০১৮–১৯ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় টানেল নির্মাণ প্রকল্প শুরু হয়। ২০২৩ সালের অক্টোবর মাসে তৎকালীন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এটি উদ্বোধন করেন। টানেল নির্মাণের কাজ দেওয়া হয়েছিল এমএম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানের একজন মালিক মং আ মারমা দুই বছর আগে মারা যান। অন্য মালিক রাজু বড়ুয়া  বলেন, “এটি মূলত সংযোগ সড়ক। নির্মাণে কোনো অব্যবস্থাপনা হয়নি। তবে পাহাড় ধস এবং ড্রেন পাইপ চুরির কারণে কাদা জমেছে।”

    স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, “দেওয়ালের ফাঁক দিয়ে পানি পড়ছে। বোঝা যায়, টানেল মানসম্মতভাবে নির্মাণ হয়নি। ভালো নির্মাণসামগ্রী ব্যবহার করলে এভাবে পানি পড়ত না।” স্থানীয়রা অভিযোগ করেছেন, ১১ কোটি টাকার এই টানেল যাতায়াত সহজ করার ও পর্যটন বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। বরং এটি দুর্বল পরিকল্পনা এবং প্রশ্নবিদ্ধ নির্মাণ মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত বলেন, “এটি মূলত সংযোগ সড়ক। পরে অনেকেই এটিকে টানেল হিসেবে চিনতে শুরু করেছে। টানেলের জয়েন্ট থেকে পানি পড়ছে। পাহাড় ধসের মাটি বারবার সরিয়ে ফেলতে হয়েছে। রাতে জিও ব্যাগ ও লাইট চুরি হয়ে গেছে।” তিনি আরো বলেন, “কাজ পাঁচ বছর আগে শেষ হয়েছে। উদ্বোধন দুই বছর আগে। টানেল হস্তান্তরের প্রক্রিয়া চলছে। টোলের অংশ পৌরসভা পাবে, আরেকটি অংশ আমাদের কাছে। আশা করি খুব শিগগিরই বিষয়টি সমাধান হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.