Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৭০ কোটি টাকা খরচেও চালু হয়নি ঝালকাঠি হাসপাতাল ভবন
    অপরাধ

    ৭০ কোটি টাকা খরচেও চালু হয়নি ঝালকাঠি হাসপাতাল ভবন

    সিভি ডেস্কসেপ্টেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঝালকাঠি ২৫০ শয্যা সদর হাসপাতালের নতুন ৯ তলা ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও কার্যক্রম শুরু হয়নি। ৭০ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে লিফট, বিদ্যুৎ সংযোগ ও যন্ত্রপাতি না থাকায় ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। ফলে পুরোনো ভবনের সীমিত জায়গা ও চিকিৎসক সংকটের মধ্যেই চলছে চিকিৎসাসেবা।

    ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন সংসদ সদস্য আমির হোসেন আমু ভবনটির উদ্বোধন করেছিলেন। কিন্তু আজও সেটি অচল।

    হাসপাতাল ও গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে মাত্র ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় ঝালকাঠি সদর হাসপাতালের। ২০০৩ সালে তা ১০০ শয্যায় উন্নীত হয়। ২০১৮ সালে ২৫০ শয্যা করার জন্য নতুন ৯ তলা ভবনের কাজ শুরু হয়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৩৪ কোটি ৮০ লাখ টাকা, কিন্তু নকশা পরিবর্তনের কারণে ব্যয় বেড়ে দাঁড়ায় ৭০ কোটি ৯১ লাখ টাকায়।

    ২০২৩ সালে ৫ কোটি টাকা ব্যয়ে সার্ভিস ভবনের কাজও শুরু হয়। কিন্তু লিফট না থাকায় ও বিদ্যুৎ–পানির সংযোগ সম্পূর্ণ না হওয়ায় নতুন ভবন চালু হয়নি।

    গণপূর্ত বিভাগের তথ্য বলছে, চারটি লিফট স্থাপনের জন্য প্রকল্পে বরাদ্দ ছিল ৪ কোটি টাকা। পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও দরদাতাদের প্রস্তাব বেশি হওয়ায় তা বাতিল হয়। সম্প্রতি লিফট স্থাপনের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নতুন দরপত্র আহ্বান করা হবে।

    প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজের প্রকৌশলী হুমায়ূন কবীর বলেন, “আমরা কাজ শেষ করেছি। কিন্তু কর্তৃপক্ষ ভবন বুঝে নেয়নি। ফলে অনেক সরঞ্জাম নষ্ট হচ্ছে।”

    বর্তমানে ১০০ শয্যার হাসপাতালটিতে থাকার কথা ১৬ জন চিকিৎসকের। বাস্তবে আছেন মাত্র ৪ জন। রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত জরুরি বিভাগ চালাতে হচ্ছে মাত্র দুজন চিকিৎসকের ওপর নির্ভর করে। শিশু, চক্ষু, দন্তসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

    স্থানীয় বাসিন্দা অশোক কুমার বলেন, “ঝালকাঠি সদর হাসপাতালে গেলে ডাক্তাররা বরিশালে পাঠিয়ে দেন। ওষুধও বেশিরভাগ কিনতে হয় বাইরে থেকে।”

    সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, “জেলায় মেডিকেল কলেজের প্রকল্পও স্থানান্তর হয়ে গেছে। নতুন হাসপাতাল ভবনও অচল। চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই। ফলে প্রতিদিন শত শত রোগী বরিশাল যেতে বাধ্য হচ্ছেন। দ্রুত লিফট স্থাপন ও ডাক্তার নিয়োগ জরুরি।”

    গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানউল্লাহ সরকার জানান, “লিফট স্থাপন না হওয়ায় স্থানান্তর সম্ভব হচ্ছে না। বাজেট অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।”

    হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার বলেন, “ওয়ার্ড ও কেবিন সপ্তম-অষ্টম তলায়। নবম তলায় রয়েছে আইসোলেশন ও ডায়ালাইসিস ইউনিট। লিফট ছাড়া রোগীরা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি শিগগিরই সমাধান হবে।”

    তিনি আরও জানান, চিকিৎসক সংকটও বড় সমস্যা। বিশেষায়িত চিকিৎসক না থাকায় অনেক রোগীকে বরিশালে পাঠাতে হচ্ছে। তবে সীমিত জনবল দিয়েও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.