Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, অক্টো. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতি কেজি চিনি উৎপাদনে লোকসান ৪১৭ টাকা
    অপরাধ

    প্রতি কেজি চিনি উৎপাদনে লোকসান ৪১৭ টাকা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঝিনাইদহের কালীগঞ্জে দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে। এক কেজি চিনি উৎপাদনে খরচ ৫৪২ টাকা হলেও বিক্রির দাম মাত্র ১২৫ টাকা। এ হিসাবে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা। ২০২৪ সালের মাড়াই মৌসুমে মিলের লোকসান হয়েছে ৭০ কোটি টাকা। ২০২৩ সালে এই লোকসান ছিল ৩৪ কোটি টাকা। ব্যাংকে প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ মিলটির অর্থনৈতিক অবস্থা জর্জরিত করেছে।

    মিল সূত্রে জানা গেছে, অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসান, উচ্চ পরিচালন ব্যয় এবং ব্যাংক ঋণ পরিশোধের চাপ উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। বাজারে বেসরকারি খাতের চিনি বিক্রির সঙ্গে সামঞ্জস্য রেখে দরের নির্ধারণ করতে হয়। এর ফলে উৎপাদন ব্যয় ও আয়ের মধ্যে বড় ফারাক তৈরি হচ্ছে।

    ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ৫৮তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়। মিলটির লক্ষ্য ছিল দুই হাজার ৫০০ টন চিনি উৎপাদন, কিন্তু মাত্র এক হাজার ৮৭১ টন উৎপাদন হয়েছে। মোট লোকসানের মধ্যে ৩৪ কোটি টাকা হয়েছে পরিচালন খাতে এবং ৩৬ কোটি টাকা ব্যাংক ঋণের সুদ বাবদ খরচ হয়েছে। মিলের কারখানা, পরিবহন, মেরামত ও ক্রয়-বিক্রয় খাতের অনিয়ম এবং বেতন-ভাতা ও ওভারটাইম খাতের অনিয়মও উল্লেখযোগ্য লোকসানের কারণ।

    মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের জানান, আখচাষিদের আখের মূল্য বৃদ্ধি করতে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে আবেদন করা হয়েছে। মিলটিকে লোকসানের কবল থেকে রক্ষা ও লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    ১৯৬৫ সালে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় তিন কোটি ৪৮ লাখ টাকায় ২০৮ একর জমির ওপর মিলটি স্থাপিত হয়। ২১ একরে কারখানা, ১০৭ একরে ইক্ষুখামার, ৩৮ একরে কর্মকর্তা ও শ্রমিকদের আবাসিক কলোনি, ১৮ একরে সাবজোন অফিস ও আখ ক্রয় কেন্দ্র এবং ২৪ একরে পুকুর রয়েছে। ১৯৬৭-৬৮ সাল থেকে মিল উৎপাদন শুরু করে। বর্তমানে মিলটিতে ১,১৮৪ কর্মকর্তাকর্মচারীর পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৬৫৮ জন। দীর্ঘদিন ধরে দক্ষ জনবল ও আখের ঘাটতি মিলটির মূল সমস্যা। প্রতি বছর মিলটি ছয় মাস চালু থাকার কথা থাকলেও বাস্তবে দুই বা আড়াই মাস উৎপাদন হয়। শ্রমিকদের পুরো বছরের বেতন দিতে হয়।

    মিল ব্যবস্থাপনা ও শ্রমিকদের ভাষ্য, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত মিলটি আধুনিকায়নের সুযোগ পায়নি। পুরনো যন্ত্রপাতি ব্যবহার হওয়ায় জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রতি বছর বাড়ছে। সরকারের ভ্যাট ও ব্যাংক ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত খরচ হচ্ছে। মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার বলেন, এক সময় এ অঞ্চলে অনেক চাষি আখ উৎপাদনে যুক্ত ছিলেন। বর্তমানে খণ্ডকালীন ফসলের দিকে চাষিরা ঝুঁকে পড়ায় কাঁচামাল সংকট দীর্ঘদিন ধরে চলছে।

    বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশন সভাপতি ও মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিঙ্কু বলেন, ব্রিটিশ আমলের যন্ত্রপাতি দিয়ে মিলটি প্রায়ই বন্ধ হয়ে যায়। মিলটিকে বাঁচাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় আখের মূল্য কম। মিল বর্তমানে কেজি প্রতি মাত্র ছয় টাকা নির্ধারণ করেছে। এ কারণে বেশির ভাগ কৃষক আখ চাষে অনীহা প্রকাশ করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    কেএনএফের ইউনিফর্ম তৈরিতে অর্থ লেনদেন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

    অক্টোবর 8, 2026
    অপরাধ

    বরিশালে পাওনাদারদের চাঁপ সইতে না পেরে চা দোকানদারের আত্মহত্যা

    অক্টোবর 8, 2026
    আইন আদালত

    গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউলের তিন দিনের রিমান্ড

    অক্টোবর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.